বংশাল, ঢাকা, ৪ঠা জুন শুক্রবার : অদ্য বাদ আছর ‘আহলেহাদীছ মহিলা সংস্থা’ ঢাকা-দক্ষিণ সাংগঠনিক যেলার উদ্যোগে বংশালস্থ যেলা ‘আন্দোলন’-এর কার্যালয়ে এক দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ আযীমুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে মেহমান হিসাবে উপস্থিত ছিলেন মাদারটেক আহলেহাদীছ জামে মসজিদের খতীব মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল। পর্দার অন্তরালে সমবেত বিভিন্ন শাখা থেকে আগত দায়িত্বশীলা মা-বোনদের উদ্দেশ্যে তিনি ‘ইক্বামতে দ্বীন : পথ ও পদ্ধতি’ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। পাশাপাশি তিনি মা-বোনদেরকে সাংগঠনিক মানোন্নয়নের জন্য সিলেবাস ভিত্তিক পড়াশুনার প্রতি গুরুত্বারোপ করেন। উল্লেখ্য, ইতিপূর্বে ২৭শে মে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩-টায় যেলা কার্যালয়ে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। বংশাল এলাকা ‘আহলেহাদীছ মহিলা সংস্থা’র সভানেত্রী শামসুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে বক্তব্য পেশ করেন ঢাকা যেলার সভানেত্রী মারিয়াম বিনতে আযীমুদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ারী শাখার সভানেত্রী জান্নাতুল ফেরদৌস।






ঈমানের সাথে আমল সম্পাদন করুন! (যেলা সম্মেলন : খুলনা) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
প্রবাসী সংবাদ
সংগঠন সংবাদ
উপযেলা সম্মেলন
মহিলা সংস্থা (মহিলা সমাবেশ)
সুধী সমাবেশ
মাসিক তাবলীগী ইজতেমা
বন্যার্তদের পাশে আমীরে জামা‘আত (২২, ২৭ ও ২৯শে আগষ্ট’১৭ মঙ্গল, রবি ও মঙ্গলবার)
যেলা সম্মেলন : মেহেরপুর (জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করে কাজ করুন) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
প্রবাসী সংবাদ
‘তারুণ্যের আত্মপাঠ ও সমাজচিন্তা’ শীর্ষক জাতীয় সেমিনার (আল-‘আওন)
সকল তন্ত্রমন্ত্র বাদ দিয়ে অহি-র বিধান অনুযায়ী জীবন পরিচালনা করুন! (যেলা সম্মেলন : বগুড়া ২০২৩) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আরও
আরও
.