‘বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস’-এর সভাপতি অধ্যাপক মোবারক আলী (৮৪) গত ২০শে মে বুধবার রাত ৯-টা ৫০ মিনিটে ধানমন্ডির ইবনে সীনা হাসপাতালে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্ল­া-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ৬ কন্যা, নাতি-নাতনী ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। পরদিন সকাল ১০-টায় বংশাল আহলেহাদীছ জামে মসজিদে তাঁর প্রথম জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন ‘জমঈয়তে আহলে হাদীসে’র কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল শহীদুল্লাহ খান মাদানী। অতঃপর বেলা সাড়ে ১১-টায় দারুল হাদীছ সালাফিয়াহ মাদ্রাসা, পাঁচরুখী, নারায়ণগঞ্জে তাঁর দ্বিতীয় জানাযা শেষে নরসিংদীর আখালিয়া গ্রামে তাঁকে দাফন করা হয়। কর্মজীবনে তিনি মুন্সিগঞ্জ যেলার হরগঙ্গা সরকারী কলেজের অধ্যাপক ছিলেন। অবশেষে ২০০২ সালে কবি নজরুল ইসলাম সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ, ঢাকা থেকে অবসর গ্রহণ করেন। তিনি ২০১৬ সাল থেকে মৃত্যু অবধি ‘বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসে’র সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন।







কর্মী সমাবেশ
সংগঠন সংবাদ (মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল)
দাখিল পরীক্ষা ২০২৫-এর ফলাফল (মারকায সংবাদ); দারুলহাদীছ আহমাদিয়া সালাফিইয়াহ, বাঁকাল, সাতক্ষীরা :
একুশে বই মেলায় স্টল উদ্বোধন
দাখিল পরীক্ষায় মারকাযের ছাত্র-ছাত্রীদের বৃত্তি লাভ (মারকায সংবাদ)
সুধী সমাবেশ
মৃত্যু সংবাদ : মুমতাযুদ্দীন (কক্সবাজার মহানগরীর কর্মী), জনাব মাষ্টার হাশিমুদ্দীন সরকার (কুষ্টিয়া-পূর্ব সাংগঠনিক যেলার সভাপতি ও শূরা সদস্য)
১৮ই ডিসেম্বর’২১-য়ে অনুষ্ঠিত রংপুর-পশ্চিম সাংগঠনিক যেলা সম্মেলনের অবশিষ্ট রিপোর্ট
হাদীছ ফাউন্ডেশন শিক্ষাবোর্ড পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল
সোনামণিদের পাতা
দাওরায়ে হাদীছ (৯ম ব্যাচ)-এর শিক্ষা সমাপনী অনুষ্ঠান (মারকায সংবাদ)
মহিলা সমাবেশ
আরও
আরও
.