(১) শায়খ আবু বকর জাবের আল-জাযায়েরীর মৃত্যু : গত ১৫ই আগস্ট প্রখ্যাত আলজেরিয়ান বিদ্বান এবং সুপ্রসিদ্ধ তাফসীরগ্রন্থ ‘আয়সারুত তাফাসীর’-এর রচয়িতা শায়খ আবূ বকর জাবের আল-জাযায়েরী (১৯২১-২০১৮খৃ.) সঊদী আরবের মদীনায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহি রাজেঊন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। ঐদিন বাদ যোহর মসজিদে নববীতে তাঁর জানাযার ছালাত অনুষ্ঠিত হয় এবং বাকী‘ গোরস্থানে কবরস্থ করা হয়। মৃত্যুকালে তিনি একমাত্র পুত্র মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুর রহমান, ৯ কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আলজেরিয়ার দক্ষিণের একটি প্রদেশ  বিকসারায়  তিনি  জন্মগ্রহণ  করেন।  ১৯৫৩  সালে তিনি পরিবারের সাথে মদীনায় আগমন করেন। ১৯৬০ সালে তাঁকে মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে নিয়োগ দেয়া হয়। অতঃপর ১৯৮৬ সালে তিনি অবসর নেন। মসজিদে নববীতে তিনি ৫০ বছরেরও বেশী সময় ধরে নিয়মিত দরস প্রদান করতেন। তাফসীর ছাড়াও বিভিন্ন বিষয়ে তাঁর গুরুত্বপূর্ণ রচনা রয়েছে। বিশেষত দৈনন্দিন জীবনে ইসলাম বিষয় ‘মিনহাজুল মুসলিম’ গ্রন্থটি আরব বিশ্বে খুবই জনপ্রিয়তা পেয়েছে। যা বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাঊস নছীব করুন- আমীন!

(২) হিছনুল মুসলিম সংকলকের মৃত্যু : গত ১লা অক্টোবর সোমবার দৈনন্দিন বিভিন্ন দো‘আ সম্বলিত সুপ্রসিদ্ধ সংকলন গ্রন্থ ‘হিছনুল মুসলিম’-এর সংকলক বিশিষ্ট সঊদী বিদ্বান ড. সাঈদ আলী ওয়াহাফ আল-কাহত্বানী (৬৭) সঊদী আরবের রাজধানী রিয়াদে মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেঊন..। জানাযা শেষে রিয়াদের নাসীম কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি রিয়াদস্থ জামি‘আতুল ইমাম মুহাম্মাদ বিন সঊদ বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ বিভাগ হ’তে ১৪১২ হিজরীতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর রচিত ‘হিছনুল মুসলিম’ গ্রন্থটি সারা বিশ্বে বিভিন্ন ভাষায় কয়েক মিলিয়ন কপি প্রকাশিত হয়েছে। এছাড়াও তাঁর রচিত গ্রন্থের সংখ্যা প্রায় ৮০টি। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাঊস নছীব করুন-আমীন!

(৩) ঢাকার মাদারটেক আহলেহাদীছ জামে মসজিদের খতীব ও আহলেহাদীছ ওলামা ও ইমাম সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলান আমানুল্লাহ বিন ইসমাঈলের স্ত্রী গত ৯ই নভেম্বর দিবাগত রাত পৌনে দুইটায় ব্রেইন স্ট্রোক করে রাজশাহীর বাসায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহি রাজেঊন। মৃত্যুকালে তিনি স্বামী, ৩ ছেলে ও ৩ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। পরদিন সকাল ৯-টায় আল-মারকাযুল ইসলামী আস-সালাফী কমপ্লেক্স-এর পশ্চিম পার্শ্বস্থ ময়দানে তার জানাযার ছালাতে তার স্বামীর অনুরোধে ইমামতি করেন মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। ‘আন্দোলন’ ‘যুবসংঘ’ ও ‘সোনামাণি’ সংগঠনের দায়িত্বশীল, সুধী, মাদ্রাসার শিক্ষক-ছাত্র ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক মুছল্লী জানাযায় যোগদান করেন। অতঃপর পাবনা সদর থানাধীন মুকুন্দপুরের নিজ গ্রামে বেলা ২-টায় মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈলের ইমামতিতে দ্বিতীয় জানাযা শেষে খয়েরসূতী কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়।

[আমরা মাইয়েতগণের রূহের মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। -সম্পাদক]






ক্যাম্পিং ও ব্লাড গ্রুপিং
প্রচলিত রাজনীতিকে পাল্টানোই আহলেহাদীছের রাজনীতি (যেলা সম্মেলন : বগুড়া-2025) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল
প্রশিক্ষণ
সুধী সমাবেশ : সিলেট (সবকিছু ছেড়ে অহি-র বিধান কায়েম করুন!) - -মুহতারাম আমীরে জামা‘আত
মৃত্যু সংবাদ
ইসলামী সংবিধান হোক বিশ্ব সংবিধান! (যেলা সম্মেলন : চট্টগ্রাম) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
কেন্দ্রীয় দাঈর সফর
স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ
রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ বিতরণ
‘আন্দোলনে’র কেন্দ্রীয় কার্যালয়ে ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় প্রতিনিধি দলের সৌজন্য বৈঠক
মারকায সংবাদ (বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত জাতীয় ক্বিরাআত প্রতিযোগিতায় মারকাযের ছাত্রের কৃতিত্ব)
আরও
আরও
.