সাবগ্রাম, বগুড়া ১লা এপ্রিল সোমবার : অদ্য বাদ আছর যেলা শহরের সাবগ্রাম আহলেহাদীছ জামে মসজিদে যেলা আল-‘আওনের উদ্যোগে রক্তদাতা সদস্য সংগ্রহ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। বগুড়া যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আব্দুর রহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ক্যাম্পিংয়ে উপস্থিত ছিলেন যেলা আল-‘আওনের সভাপতি ফরহাদ আল-কবীর, অর্থ সম্পাদক মীযানুর রহমান, ‘যুবসংঘে’র কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল্ল­াহ আল-মামূন ও যেলা ‘যুবসংঘে’র সভাপতি আল-আমীন প্রমুখ। উক্ত ক্যাম্পিংয়ে ৯৮ জনের ব­াড গ্রুপিং ও ৫৮ জন সদস্য তালিকাভুক্ত করা হয়।

মোমিনপুর, রংপুর ১৪ই এপ্রিল রবিবার : অদ্য বাদ আছর যেলার সদর থানাধীন মোমিনপুরে যেলা আল-‘আওনের উদ্যোগে রক্তদাতা সদস্য সংগ্রহ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘে’র সমাজকল্যাণ সম্পাদক আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ক্যাম্পিংয়ে উপস্থিত ছিলেন যেলা আল-‘আওনের সভাপতি আবুল বাশার। উক্ত ক্যাম্পিংয়ে ১০১ জনের ব­াড গ্রুপিং ও ৪০ জন রক্তদাতা সদস্য তালিকাভুক্ত করা হয়।

বাগডোব, মহাদেবপুর, নওগাঁ ১৭ই এপ্রিল বুধবার : অদ্য সকাল ১০-টায় নওগাঁ যেলার মহাদেবপুর থানার অন্তর্গত আহলেহাদীছ মসজিদ প্রাঙ্গনে আল-‘আওন এর সদস্য সংগ্রহ ও ব্লাড গ্রুপিং করা হয়। যেলা আল-‘আওন এর সভাপতি ডাঃ মুহাম্মাদ শাহিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ক্যাম্পিংয়ে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন আল-‘আওনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ জাহিদ। উক্ত ক্যাম্পিংয়ে ২০ জনের ব্লাড গ্রুপিং ও ২৫ জন রক্ত দাতা সদস্য সংগ্রহ করা হয়।






মুহাম্মাদ আব্দুল ওয়াজেদ- এর মৃত্যু সংবাদ
আদর্শিক ঐক্যই মূল ঐক্য (যেলা সম্মেলন : টাঙ্গাইল) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল
ছিটমহলের শীতার্ত মানুষের পাশে আমীরে জামা‘আত - -মুহতারাম আমীরে জামা‘আত
হাদীছ ফাউন্ডেশন লাইব্রেরী ও পাঠাগার উদ্বোধন
ঈদুল আযহা পরবর্তী সাতক্ষীরা সফরে আমীরে জামা‘আত
মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
জনাব আফতাবুদ্দীন চেয়ারম্যান (মৃত্যু সংবাদ) - .
মাওলানা আব্দুল মুহাইমিন খান-এর মৃত্যু
মাযহাবী ইসলাম বাদ দিয়ে প্রকৃত ইসলামের অনুসারী হৌন! (যেলা সম্মেলন : চট্টগ্রাম ২০২৪) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
ইসলামী সম্মেলন
আমীরে জামা‘আতের ১ম রাতের ভাষণ
আরও
আরও
.