দখিন্নপাড়া, পাগলা ময়মনসিংহ ২৩শে মে মঙ্গলবার : অদ্য বেলা ১১-টায় ময়মনসিংহ যেলার গফরগাঁও উপযেলার পাগলা থানাধীন দখিন্নপাড়া গ্রামে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ময়মনসিংহ-দক্ষিণ সাংগঠনিক যেলার প্রচার সম্পাদক ক্বারী হারূণ-এর বাসায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সুধী সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য ও দাঈ অধ্যাপক আব্দুল হামীদ।

টাঙ্গাব, সঊদী বাযার, ময়মনসিংহ ২৩শে মে মঙ্গলবার : অদ্য বাদ মাগরিব ময়মনসিংহ যেলার গফরগাঁও থানাধীন টাঙ্গাব সঊদী বাযার আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ গফরগাঁও উপযেলার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি হাজী রমীযুদ্দীন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ।

কলাদিয়া, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ ২৪শে মে বুধবার : অদ্য বাদ যোহর কিশোরগঞ্জ যেলার পাকুন্দিয়া থানাধীন কলাদিয়া আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অত্র মসজিদের প্রতিষ্ঠাতা ও মুতাওয়াল্লী ডাঃ যিয়াউল হক ও অত্র মসজিদের ইমাম মাওলানা মুহাম্মাদ মা‘ছূম প্রমুখ।

মাহিনন্দ, কিশোরগঞ্জ ২৫শে মে বৃহস্পতিবার : অদ্য বাদ এশা কিশোরগঞ্জ যেলার সদর থানাধীন মাহিনন্দ আহলেহাদীছ হাফেযিয়া মাদ্রাসা মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের মুতাওয়াল্লী হাজী ছিদ্দীকুর রহমান মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুল হামীদ।

মেকিয়ারকান্দা, ধোবাউড়া, ময়মনসিংহ ২৬শে মে শুক্রবার : অদ্য বাদ এশা ময়মনসিংহ যেলার ধোবাউড়া থানাধীন মেকিয়ারকান্দা বাযার সংলগ্ন আল-মারকাযুল ইসলামী আস-সালাফী মাদরাসা মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ধোবাউড়া উপযেলার উদ্যোগে এক সংক্ষিপ্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপযেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ আব্দুল আযীযের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি ইবরাহীম খলীল ও মাদরাসার পরিচালক মুহাম্মাদ আকবার আলী প্রমুখ।

কমলপুর, ধোবাউড়া, ময়মনসিংহ ২৭শে মে শনিবার : অদ্য বাদ এশা ময়মনসিংহ যেলার ধোবাউড়া থানাধীন সীমান্তবর্তী গ্রাম কমলপুরের স্থানীয় আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় মুরববী জনাব নাজমুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ।

পূর্ব শ্রীপুর, ধোবাউড়া, ময়মনসিংহ ২৮শে মে রবিবার : অদ্য বাদ এশা ময়মনসিংহ যেলার ধোবাউড়া থানাধীন পূর্বশ্রীপুর গ্রামে সদ্য প্রতিষ্ঠিত আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় মুরববী জনাব মুনীরুদ্দীন আকন্দ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ।






মারকাযী জমঈয়তে আহলেহাদীছ হিন্দে’র সাবেক আমীর হাফেয মুহাম্মাদ ইয়াহ্ইয়া দেহলভী-এর মৃত্যু
নির্যাতিত রোহিঙ্গা ভাই-বোনদের মাঝে ত্রাণ বিতরণ
সমাজ পরিবর্তনের দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করুন! (যেলা সম্মেলন : নওগাঁ ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
প্রশিক্ষণ
আল-‘আওন
দেশব্যাপী যেলা কমিটি সমূহ পুনর্গঠন
মারকাযী জমঈয়তে আহলেহাদীছ পাকিস্তানের সিনিয়র নায়েবে আমীর আল্লামা আব্দুল আযীয হানীফের মৃত্যুতে মুহতারাম আমীরে জামা‘আতের শোক বার্তা (প্রেরিত উর্দূ চিঠির বঙ্গানুবাদ)
ব্লাড গ্রুপিং ও ক্যাম্পিং
ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় মারকাযের ছাত্রদের কৃতিত্ব
মসজিদ উদ্বোধন (রাজবাড়ী থানাধীন রেলগেইট বাজার সূর্যনগর বাইতুল হিকমাহ আহলেহাদীছ জামে মসজিদ)
১৮ই ডিসেম্বর’২১-য়ে অনুষ্ঠিত রংপুর-পশ্চিম সাংগঠনিক যেলা সম্মেলনের অবশিষ্ট রিপোর্ট
‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর যৌথ উদ্যোগে মাসিক ইজতেমা
আরও
আরও
.