সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ : গত ১৫ই নভেম্বর’১৮ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০-টায় আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর পশ্চিম পার্শ্বস্থ মসজিদে ‘সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৮’-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। মারকাযের প্রিন্সিপাল মাওলানা আব্দুল খালেক সালাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মারকায পরিচালনা পরিষদ সভাপতি ও ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। অনুষ্ঠানে হিফযুল কুরআন, হিফযুল হাদীছ ও আরবী ক্বায়েদা (১ম ও ২য় ভাগ) এই তিনটি বিষয়ে মোট ২৭ জন ছাত্রকে পুরস্কৃত করা হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অধ্যাপক দুররুল হুদা, দফতর সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আহমাদ আব্দুল্লাহ ছাকিব, মারকাযের ভাইস প্রিন্সিপাল ড. নূরুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য যে, পুরস্কার বিতরণ উপলক্ষে আয়োজিত এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মারকাযের ছাত্ররা কুরআন তেলাওয়াত, জাগরণী, বাংলা, আরবী ও ইংরেজী বক্তব্য, ‘ইসলামী শিক্ষা  বনাম সাধারণ শিক্ষা’ শীর্ষক সংলাপ পরিবেশন করে। যা উপস্থিত শ্রোতামন্ডলীকে চমৎকৃত করে। অনুষ্ঠানটি সঞ্চালন করেন ছানাবিয়াহ ১ম বর্ষের ছাত্র আব্দুল কাদের।






মাসিক ইজতেমা/প্রশিক্ষণ/সুধী সমাবেশ
দেশব্যাপী যেলা কমিটি সমূহ পুনর্গঠন (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
প্রবাসী সংবাদ
কক্সবাজার ও চট্টগ্রামে আমীরে জামা‘আতের সফর
শিক্ষক প্রশিক্ষণ (হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড)
বিশুদ্ধ ইসলামের শিক্ষাকেন্দ্র হিসাবে মাদ্রাসাটির ঐতিহ্য রক্ষা করুন! - -আমীরে জামা‘আত
সুধী সমাবেশ \ কাঞ্চন, নারায়ণগঞ্জ :
মুহতারাম আমীরে জামা‘আতের ডান হাঁটুর (নী রিপ্লেসমেণ্ট) সার্জারী সম্পন্ন - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
হাদীছ ফাউন্ডেশন শিক্ষাবোর্ড
আল-হেরা শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় কমিটি গঠন
মৃত্যু সংবাদ (হাফেয মুহাম্মাদ আব্দুল বারী, মাওলানা শিহাবুদ্দীন সুন্নী, মাওলানা ফযলুল করীম)
সংগঠন সংবাদ
আরও
আরও
.