বাঞ্ছারামপুর, বি-বাড়িয়া ১০ই আগষ্ট শুক্রবার : অদ্য দুপুর ২-টায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ বৃহত্তর কুমিল্লা সাংগঠনিক যেলার অন্তর্গত বাঞ্ছারামপুর উপযেলার দশদোনা গ্রামে জনাব আহমাদ হাসান নো‘মানীর বাড়ীতে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডঃ মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। জনাব আহমাদ হাসান নো‘মানীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সুধী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক তাসলীম সরকার, কুমিল্লা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা ছফিউল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা মুছলেহুদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আমজাদ হোসাইন ও যেলা ‘যুবসংঘে’র সাধারণ সম্পাদক আহমাদুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সঊদী প্রবাসী মুহাম্মাদ আল-আমীন। বৈঠক শেষে বাঞ্ছারামপুর শাখা ‘আন্দোলন’-এর ১০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। উল্লেখ্য যে, অনুষ্ঠান শেষে উপস্থিত দায়িত্বশীল ও স্থানীয় কর্মীদের নিয়ে কেন্দ্রীয় মেহমান দশদোনার তাওহীদ ট্রাস্ট নির্মিত পুরাতন জীর্ণশীর্ণ আহলেহাদীছ মসজিদ ও মাদরাসার জন্য নতুনভাবে ভরাটকৃত ১৫ শতাংশ জমি পরিদর্শন করেন।

মাগুরা যেলা সহ-সভাপতির পাশে কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল

গত ৩০শে আগষ্ট বৃহস্পতিবার বাদ এশা ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম মাগুরা যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মোটর সাইকেল দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়ে ফরিদপুর সরকারী সদর হাসপাতালে চিকিৎসাধীন মুহাম্মাদ নূরুয্যামানকে দেখতে যান। এ সময় তাদের সাথে ছিলেন ফরিদপুর যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ দেলাওয়ার হোসাইনসহ অন্যান্য দায়িত্বশীল ও কর্মীবৃন্দ। তারা তার চিকিৎসার সার্বিক খোঁজ-খবর নেন ও দ্রুত সুস্থতার জন্য আল্লাহর নিকট দো‘আ করেন। 






হিফয সমাপনী অনুষ্ঠান ২০২৫ (মারকায সংবাদ)
দাখিল পরীক্ষায় বৃত্তি লাভ (মারকায সংবাদ)
যেলা সম্মেলন \ দিনাজপুর-পূর্ব (কবরের প্রস্ত্ততি গ্রহণ করুন) - -আমীরে জামা‘আত
৩৪তম বার্ষিক তাবলীগী ইজতেমা ২০২৪ সম্পন্ন
চলে গেলেন প্রসিদ্ধ আহলেহাদীছ আলেম মাওলানা শামসুদ্দীন সিলেটী (রহ.)
চলে গেলেন নেপালের বর্ষীয়ান আহলেহাদীছ আলেম মাওলানা আব্দুল হান্নান ফায়যী
রোহিঙ্গা শরণার্থীদের পাশে আমীরে জামা‘আত (নির্যাতিত রোহিঙ্গাদের পক্ষে জোরালো ভূমিকা রাখুন!) - -বিশ্ববাসীর প্রতি আমীরে জামা‘আত
মারকায সংবাদ
আদর্শিক ঐক্যই মূল ঐক্য (যেলা সম্মেলন : টাঙ্গাইল) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ
‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন
বন্যাত্রাণ বিতরণ (গঙ্গাচড়া, রংপুর-পশ্চিম; ধোবাউড়া, ময়মনসিংহ-উত্তর)
আরও
আরও
.