‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ জামালপুর যেলার সাবেক সভাপতি মাওলানা নূরুল ইসলাম (৭৬), সাং- চিনাডুলি, থানা- ইসলামপুর, জামালপুর। গত ১লা নভেম্বর ২০১৯ বার্ধক্যজনিত অসুস্থতায় ঢাকায় বড় জামাইয়ের বাসায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলায়হি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ৪ কন্যাসহ বহু পোতা-পুতনী, নাতী-নাতনী ও আত্মীয়-স্বজন রেখে যান। জানাযায় ইমামতি করেন তাঁর ছোট ছেলে মাওলানা আল-আমীন। সংগঠনের বর্তমান সভাপতি মাওলানা মাসঊদুর রহমান সহ অনেক কর্মী ও সুধী উপস্থিত ছিলেন। অতঃপর জামালপুর যেলায় নিজ বাড়ীতে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাযায় যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন। মুহতারাম আমীরে জামা‘আত তার রুহের মাগফেরাত কামনা করে দো‘আ করেন।

[আমরা তার রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।-সম্পাদক]






‘তারুণ্যের আত্মপাঠ ও ক্যারিয়ার ভাবনা’ শীর্ষক এক সেমিনার (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
যেলা সম্মেলন : ঝিনাইদহ (সর্বাবস্থায় আল্লাহভীতি বজায় রাখুন!)
সার্বিক জীবনে অহি-র বিধানের অনুসরণ করুন! (যেলা সম্মেলন : লালমণিরহাট ২০২৪) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
দাওরায়ে হাদীছ (৯ম ব্যাচ)-এর শিক্ষা সমাপনী অনুষ্ঠান (মারকায সংবাদ)
তাবলীগী সভা
মারকায সংবাদ (যাত্রীবাহী গাড়ী সমূহে ইফতার বিতরণ)
বানভাসী মানুষের পাশে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’
মসজিদ উদ্বোধন
মুহাম্মাদ রামাযান আলী; মুহাম্মাদ আব্দুল বাকী ; মানছূরুর রহমান-এর মৃত্যু সংবাদ
২৯তম বার্ষিক তাবলীগী ইজতেমা সম্পন্ন (রাজশাহী ২৮শে ফেব্রুয়ারী ও ১লা মার্চ বৃহস্পতি ও শুক্রবার :)
হজ্জব্রত পালনের উদ্দেশ্যে মুহতারাম আমীরে জামা‘আতের সঊদী আরব গমন
দেশব্যাপী যেলা কমিটি সমূহ পুনর্গঠন
আরও
আরও
.