এক সময় ফল হিসাবে সবচেয়ে অবজ্ঞা করা হ’ত কাঁঠালকে। এখন সেটাই মানুষের প্রাণ রক্ষাকারী খাদ্য হয়ে দাঁড়িয়েছে। অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কার লাখ লাখ মানুষ কাঁঠাল খেয়ে প্রাণে বেঁচে আছে। দেশটিতে এক ডলারের বিনিময়ে ১৫ কেজি ওযনের কাঁঠাল পাওয়া যায়।

শ্রীলঙ্কার পূর্ববর্তী সরকারের একের পর এক ভুল পদক্ষেপ আর সীমাহীন দুর্নীতির যাতাকলে পিষ্ট হয়ে কয়েকবছর যাবৎ দেশটি দারিদ্রে্যর কষাঘাতে ধুঁকছে। খাবার জোগাড়ে হিমশিম খাচ্ছে দেশটির বড় একটি জনগোষ্ঠী। দেশটির প্রায় এক-তৃতীয়াংশ মানুষ খাদ্য নিরাপত্তার অভাবে রয়েছে।

তিন সন্তানের পিতা দিনমজুর কারুপ্পাইয়া কুমার বলেন, ‘কাঁঠাল খেয়ে আমরা লাখ লাখ মানুষ প্রাণে বেঁচে আছি। অনাহারের হাত থেকে আমাদের বাঁচিয়ে রেখেছে এই কাঁঠাল।

অর্থনৈতিক সংকটের আগে প্রতিটি মানুষের ভাত বা পাউরুটি কেনার ক্ষমতা ছিল। কিন্তু এখন খাবারের দাম এতটাই নাগালের বাইরে চলে গেছে যে বহু মানুষ প্রায় প্রতিদিন কাঁঠাল খেয়ে আছে। 

স্বামী ও সন্তান নিয়ে রাজধানী কলম্বোর ছোট একটি ফ্ল্যাটবাড়িতে থাকেন নাদিকা। তিনি বলেন, গোশত বা ডিম কেনার সামর্থ্য এখন আর নেই। এসবের দাম বেড়েছে ছয় গুণ। বাস ভাড়া এতটাই বেড়েছে যে বাচ্চাদের বাস ভাড়া জোগাতে পারছি না। ফলে প্রায়ই তাদের স্কুল কামাই করতে হচ্ছে।







স্বদেশ-বিদেশ
রাজশাহীর বাগমারায় চড়া সূদ ও এনজিও কর্মীদের চাপে ৩ মাসে প্রাণ গেল ১০ জনের!
রেস্তোরাঁ ভরা, বাধা পেয়ে বাইরে দাঁড়িয়ে থাকলেন নিউজিল্যান্ডের মহিলা প্রধানমন্ত্রী জেসিন্ডা
কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর নৃশংসতা উপেক্ষা করছে বিশ্ব
মাদক মামলায় হাইকোর্টের যুগান্তকারী রায়
স্বদেশ-বিদেশ
দু’লাখ রোহিঙ্গাকে সামরিক প্রশিক্ষণ দেয়া দরকার - -মেজর জেনারেল (অব.) ফযলুর রহমান
করোনায় জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের মৃত্যু
নওগাঁয় চুনাপাথরের সর্ববৃহৎ খনির সন্ধান
ধর্মীয় অসহিষ্ণুতার শীর্ষ তালিকায় ভারত
মার্কিন নাগরিকের আইফোন ফিরিয়ে দিল গরীব রিকশাচালক
বৃটিশ জার্নালের রিপোর্ট : মহামারীতে ছিয়াম রাখা নিরাপদ
আরও
আরও
.