তুলাগাঁও, দেবিদ্বার, কুমিল্লা ৩১শে জানুয়ারী শুক্রবার : অদ্য বাদ আছর যেলার দেবিদ্বার থানাধীন তুলাগাঁও পশ্চিমপাড়া আহলেহাদীছ জামে মসজিদ সংলগ্ন ময়দানে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ কুমিল্লা যেলার উদ্যোগে এক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়। ঢাকা যেলা ‘আন্দোলন’-এর উপদেষ্টা তাসলীম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন এবং ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক জালালুদ্দীন, যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা ছফিউল্লাহ, সাধারণ সম্পাদক জামীলুর রহমান, অর্থ সম্পাদক আবু ইউসুফ, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আহমাদুল্লাহ, ‘সোনামণি’ পরিচালক আতীকুর রহমান সরকার, ঢাকা-দক্ষিণ সাংগঠনিক যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুল্লাহ আল-মা‘রূফ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. ইমাম হোসাইন ও ঢাকা ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষক আব্দুল ওয়াদূদ প্রমুখ। সম্মেলনে সঞ্চালক ছিলেন দেবিদ্বার উপযেলা ‘যুবসংঘ’-এর প্রশিক্ষণ সম্পাদক বেলাল হোসাইন।







মাসিক তাবলীগী ইজতেমা
বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ (শিক্ষা সফর ২০২০)
ঘরে ঘরে আহলেহাদীছ আন্দোলন-এর দাওয়াত পৌঁছে দিন - -আমীরে জামা‘আত
এলাকা সম্মেলন (মান্দা, নওগাঁ)
বিতর্ক প্রতিযোগিতা (আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহী)
কেন্দ্রীয় শিক্ষাসফর ২০২১ : বান্দরবান (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
আমীরে জামা‘আতের ২য় দিনের ভাষণ (৩৬তম বার্ষিক, তাবলীগী ইজতেমা ২০২৬)
যেলা কার্যালয় পরিদর্শন ও দায়িত্বশীল বৈঠক
জান্নাতের মধ্যস্থলে থাকার স্বপ্ন নিয়ে এগিয়ে চলুন! (আহলেহাদীছ মনযিল : ভিত্তিপ্রস্তর স্থাপন) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
সংগঠন সংবাদ
আঞ্চলিক শিক্ষক প্রশিক্ষণ (হাদীছ ফাউন্ডেশন শিক্ষাবোর্ড)
যুবসমাবেশ
আরও
আরও
.