গত ২০শে মে বুধবার ২৬শে রামাযান দিবাগত ক্বদর রাতে সুপার সাইক্লোন আম্ফান সুন্দরবন উপকূলে প্রবল বেগে আঘাত হানে। এই ঘুর্ণিঝড়ে দেশের দক্ষিণাঞ্চল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় উদ্যোগে গত ১লা জুন সোমবার সাতক্ষীরা যেলার আশাশুনি থানার লাঙ্গলদাড়িয়া, কলিমাখালি, নাকনা, ভদ্রাখালি, গরালী, বিছট, রাজাপুর, গাযীপুর, বকচর ও একশরায় এবং খুলনা যেলার কয়রা থানাধীন মহারাজপুর মধ্যবিল, মধ্য মহারাজপুর, মাদারবাড়ী ও ফুলতলা বাযারে ক্ষতিগ্রস্ত পরিবার প্রতি নগদ অর্থ বিতরণ করা হয়। সকাল ৯-টা হ’তে রাত ১০-টা পর্যন্ত এই কার্যক্রম পরিচালিত হয়। এতে অংশগ্রহণ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, সাতক্ষীরা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল মান্নান, সহ-সভাপতি মাওলানা ফযলুর রহমান, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুজাহিদুর রহমান, সদর উপযেলা ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক মাওলানা নূরুল ইসলাম, আশাশুনি উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক হাবীবুল্লাহ বাহার, সাধারণ সম্পাদক আলহাজ্জ কেরামত আলী, অর্থ সম্পাদক হাবীবুর রহমান গাযী ও গরালী এলাকা ‘আন্দোলন’-এর সভাপতি লুৎফর রহমান প্রমুখ।






ইসলামী সম্মেলন; হাজীগঞ্জ, চাঁদপুর
ক্বারী মুহাম্মাদ ছগীরুল আলম-এর মৃত্যু সংবাদ
আল-মারকাযুল ইসলামী আস-সালাফী (মারকায সংবাদ)
শিক্ষার সর্বস্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করুন! - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
সুধী সমাবেশ \ কক্সবাজার (সুন্দর আকাংখাই যথেষ্ট নয়, সমাজসংস্কারের লক্ষ্যে জামা‘আতবদ্ধ হউন!) - -আমীরে জামা‘আত
আলোচনা সভা ও প্রশিক্ষণ
চলে গেলেন মারকাযী জমঈয়তে আহলেহাদীছ পাকিস্তানের সিনিয়র নায়েবে আমীর
সংগঠন সংবাদ
যেলা সম্মেলন \ নরসিংদী (হাদীছ ভিত্তিক সমাজ গঠনে ঐক্যবদ্ধ হৌন!) - -আমীরে জামা‘আত
বন্যার্তদের সহযোগিতায় নওদাপাড়া মারকায
এলাকা সম্মেলন
কেন্দ্রীয় দাঈর সফর
আরও
আরও
.