হাজীগঞ্জ, চাঁদপুর ৩০শে সেপ্টেম্বর শুক্রবার : অদ্য বাদ মাগরিব ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ চাঁদপুর যেলার উদ্যোগে হাজীগঞ্জ উপযেলার কাঠালী আব্দুল খলীল মুন্সিবাড়ী আহলেহাদীছ জামে মসজিদে এক ইসলামী সম্মেলনের আয়োজন করা হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আতাউল্লাহ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর ভাইস-প্রিন্সিপ্যাল ড. নূরুল ইসলাম ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক আহমাদুল্লাহ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. ইমাম হোসাইন, ‘আন্দোলন’-এর দাম্মাম, সঊদীআরব শাখার প্রশিক্ষণ সম্পাদক জামাল গাযী বিন ছফিউল্লাহ, যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক হেমায়েত হোসাইন প্রমুখ। উক্ত সম্মেলনে বেলাল হোসাইনকে সভাপতি ও মুহাম্মাদ বকুলকে সাধারণ সম্পাদক করে যেলা ‘যুবসংঘে’র চাঁদপুর যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

উল্লেখ্য যে, একইদিন ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব যেলা সদরের মুছআ‘ব ইবনু উমায়ের (রাঃ) জামে মসজিদে এবং ড. নূরুল ইসলাম ফেনী যেলা শহরের দারুল হাদীছ সালাফিইয়াহ মাদ্রাসা মসজিদে জুম‘আর খুৎবা প্রদান করেন।






সংগঠন সংবাদ - .
বগুড়ায় ব্যতিক্রমধর্মী দাওয়াতী সফর (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
জীবন থাকা পর্যন্ত সাহসিকতার সাথে কাজ করুন! (যেলা সম্মেলন : বাগেরহাট ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
চলে গেলেন মারকাযী জমঈয়তে আহলেহাদীছ পাকিস্তানের সিনিয়র নায়েবে আমীর
সুধী সমাবেশ; সোনামণি সংবাদ যেলা কমিটি গঠন
হজ্জব্রত পালন শেষে ২৮ দিন পর মুহতারাম আমীরে জামা‘আতের দেশে প্রত্যাবর্তন
বার্ষিক রিপোর্ট (ফেব্রুয়ারী ২০১৭-ফেব্রুয়ারী ২০১৯) :
মাদ্রাসা পরিদর্শন ও মতবিনিময় সভা; আঞ্চলিক শিক্ষক প্রশিক্ষণ (হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড)
কর্মী ও দায়িত্বশীল প্রশিক্ষণ (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন
কেন্দ্রীয় দাঈর সফর
মাসিক তাবলীগী ইজতেমা
আরও
আরও
.