স্কুলে গিয়ে টিফিন কিনে ভুল করে একটি কয়েন পেয়েছিল এক শিশু। ৭২ বছর পর এসে গত ১০ই জানুয়ারী বৃহস্পতিবার কয়েনটি নিলামে তুললে সেটি ২ লাখ ৪ হাযার ডলারে বিক্রি হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪৩ সালে যুক্তরাষ্ট্রের টাঁকশালে ভুলবশত দস্তার পরিবর্তে তামা দিয়ে ২০টি কয়েন তৈরি হয়। কয়েনগুলো বাজারেও চলে যায়। কিছুদিনের মধ্যে বিষয়টি প্রকাশ হলে গুজব ছড়ায়, যে এই বিরল কয়েন ফেরত দেবে তাকে ফোর্ড মোটর কোম্পানির গাড়ি দেয়া হবে। এই ঘোষণার পর নকল তামার কয়েনে বাযার ভরে যায়। ঐ কয়েনগুলোর মধ্যে একটি কয়েন পেয়েছিলেন ১৬ বছরের জন লুটস জুনিয়র। খাবার কিনে টাকা ফেরত পেয়েছিল ছোট্ট জন। তার মধ্যেই একটা তামার কয়েন ছিল। তিনি পরে জানতে পারেন যে, কয়েনের পরিবর্তে গাড়ি দেওয়ার প্রস্তাব পুরোটাই গুজব। তখন কয়েনটি যত্ন করে রেখে দেন জন। ২০১৮ সালের সেপ্টেম্বরে জন মারা যাওয়ার পর ১০ই জানুয়ারী কয়েনটি নিলামে ওঠে। এতে সেটির দাম ওঠে ২ লক্ষ ৪ হাযার ডলার।






‘দলীল যার, জমি তার’ বিল পাশ হ’ল সংসদে
বিদ্যুৎ ছাড়াই ৬০ লিটার অক্সিজেন দিবে অক্সিজেট
১০ বছরে খেলাপি ঋণ বেড়েছে সাড়ে ৪ গুণ
৪৪ বছর ধরে অসহায় মানুষের চক্ষুসেবা দিচ্ছে রাজশাহীর ‘তাহেরপুর রিক্রিয়েশন ক্লাব’
করোনাকালে বাড়ছে দাদন ব্যবসায়ীদের দাপট (ঋণের বেড়াজালে নিঃস্ব হচ্ছে হাযারো পরিবার)
স্বর্ণের পাশাপাশি কপার, নিকেল ও ক্রোমিয়ামেরও উপস্থিতি (দিনাজপুরের হিলিতে লোহার খনি আবিষ্কার)
যে দেশে মুসলিমদের মরদেহ দাফন করা কঠিন
করোনায় মৃত্যুবরণকারীদের জানাযা করে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন যিনি
বিদেশী ঋণ পরিশোধে ব্যয় ৪০ হাযার কোটি টাকা; তন্মধ্যে ১৬ হাযার কোটি টাকাই সূদ
শিক্ষার্থীদের কান্নায় আটকে গেল শিক্ষকের বদলি
সরবরাহ করা ৪১ শতাংশ পানিতে ডায়রিয়ার জীবাণু
ঐতিহাসিক ঐক্যমত : শান্তির পথে দুই কোরিয়া
আরও
আরও
.