মানব সম্পদ সূচকে ১৯৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৬১তম। এরপরে আছে পাকিস্তান ১৬৪তম ও আফগানিস্তান ১৮৮তম অবস্থানে। বিশ্বের অন্যতম প্রাচীন ও জনপ্রিয় প্রতিষ্ঠান দা ল্যানসেটের মেডিকেল জার্নালে প্রকাশিত সাম্প্রতিক এক গবেষণা থেকে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য ও শিক্ষাখাতে দেশগুলোর বিনিয়োগের আগ্রহের ওপর ভিত্তি করে বিশ্বব্যাংক ১৯৫টি দেশের ওপর এই গবেষণা পরিচালনা করেছে। এশিয়ান দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে চীন। তাদের অবস্থান ৪৪। এরপরে শ্রীলঙ্কা ১০২, মালদ্বীপ ১১৬, ভুটান ১৩৩ এবং নেপাল ১৫৬তম অবস্থানে রয়েছে। এ তালিকায় ভারতের অবস্থান ১৫৮তম। প্রতিবেদন অনুযায়ী, ১৯৯০ সালের পর থেকে মানব সম্পদ সূচকে উন্নতি করেছে ভারত। তৎকালীন এক গবেষণা অনুযায়ী ভারতের অবস্থান ছিল ১৬২। কিন্তু সাম্প্রতিক গবেষণায় ভারতের অবস্থান ১৫৮।

এই গবেষণার লক্ষ্য হচ্ছে জনশক্তি এবং অর্থনৈতিক উন্নয়নে বিনিয়োগের সম্পর্ক অনুধাবন করা। মানব উন্নয়ন সূচক বিশ্বের বিভিন্ন দেশের মানুষের জীবন ধারণের মান, শিক্ষা, নিরক্ষরতা প্রভৃতির একটি তুলনামূলক সূচক। এখানে বিভিন্ন ধরনের পরিসংখ্যান ব্যবহার করে মানব উন্নয়নের মাপকাঠিতে সংশ্লিষ্ট দেশগুলোকে ক্রমানুসারে সাজানো হয়। জ্ঞান, বুদ্ধি, দক্ষতা, সক্ষমতা, অভিজ্ঞতার মতো মানবীয় সম্পদের সমষ্টি হচ্ছে মানব সম্পদ। দেশের উন্নয়নে ও লক্ষ্য অর্জনে মানব সম্পদ সরাসরি ভূমিকা পালন করে।






করোনায় আটকেপড়া ছেলেকে আনতে স্কুটিতে ১৪০০ কিলোমিটার পথ পাড়ি দিলেন মা
বিশ্বব্যাপী আবহাওয়া বিপর্যয় ও দুর্ভিক্ষ সৃষ্টি হ’তে পারে
বাংলাদেশে ১০% ধনীর হাতে ৪১% আয়
চীনে দুর্নীতির কারণে ৩ লাখ কর্মকর্তার সাজা
দুর্নীতিতে দুই ধাপ নীচে নেমেছে বাংলাদেশ
ভালোবাসার অভাবে ভয়ানক ‘অভিমান’
বাংলাদেশ থেকে ট্রেন যাবে সিঙ্গাপুর
বাঘ ইকো ট্যাক্সি : চালু হতে যাচ্ছে দেশে উৎপাদিত প্রথম বৈদ্যুতিক থ্রি-হুইলার
বেসরকারী খাতের সম্পৃক্ততায় বদলে গেছে চট্টগ্রাম বন্দর
‘জয় শ্রী রাম’ না বলায় পিটুনী ও একজনকে গুলি
দেশে প্রতিদিন সাড়ে চার শতাধিক মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে
আমেরিকার মুসলিম শাসিত প্রথম শহর হ্যামট্রামক
আরও
আরও
.