স্বামীর সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ নেই। নিজে প্যারালাইসিসে আক্রান্ত। থাকেন পিতার সংসারে। সেখানেও অভাব। তাই কলিজার টুকরা সন্তানকে বিক্রির জন্য বাজারে তুললেন এক মা! দাম চেয়েছেন ১২ হাযার টাকা। পরে স্থানীয় এক জনপ্রতিনিধির হস্তক্ষেপে সন্তান নিয়ে ঘরে ফেরেন ঐ নারী। খাগড়াছড়ি যেলা শহরের এক বাজারে গত ১১ই আগস্ট এমন ঘটনা ঘটে। এ বিষয়ে মা সোনালী চাকমা বলেন, ঘরে খাবার নেই। ওষুধ কেনার টাকা নেই। কিভাবে চলব? কিভাবে বাঁচবো? তাই ছেলেকে ভালো পরিবারে দিতে চেয়েছিলাম।

ঘটনা জানাজানি হওয়ার পর রামকৃষ্ণকে দেখতে যান সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা এমপি। এসময় তিনি পরিবারটিকে ৬ মাসের খাবার সামগ্রী ও নগদ অর্থ সহায়তা দেন। একই সঙ্গে তাদের একটি সরকারী ঘর দেওয়ার ব্যবস্থা করবেন বলে জানান।

[আমরা সর্বদা শুনি বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। গত ১২ই আগস্ট পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, অন্যান্য দেশের তুলানায় বাংলাদেশের মানুষ বেহেশতে আছেন (প্রথম আলো ১৩.৮.২২)। এগুলিই কি তার নমুনা? এরূপ অসংখ্য ঘটনা দেশের সর্বত্র আছে। সবার খবর তো পত্রিকায় আসে না। আল্লাহ দেশকে হেফাযত কর (স.স.)]

 






ইউরোপে তাপপ্রবাহে ১০ দিনে ২৩০০ মৃত্যু
চীনে মুসলিম শিশুদের বিশ্বাসের পরিবর্তনে পরিবার থেকে আলাদা করা হচ্ছে
বাকৃবি গবেষকের গবেষণালব্ধ ফলাফল (স্বল্প সময় ও স্থানে পুষ্টিকর শাক-সবজি)
হেফাজতে ইসলামের নতুন আমীর মাওলানা জুনায়েদ বাবুনগরী
আমেরিকার মুসলিম শাসিত প্রথম শহর হ্যামট্রামক
বিশ্বের সেরা পদার্থ বিজ্ঞানীদের তালিকায় জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এ এ মামূন
স্বদেশ-বিদেশ
দুই যুগে মসলার উৎপাদন বেড়ে ২৪ লাখ টনে উন্নীত (বগুড়ার মসলা গবেষণা কেন্দ্রে ৩৪টি উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন)
যে গ্রামে গালি-গালাজ করলেই জরিমানা গুনতে হয়
লেখা শেষে গাছ হবে, এমন কলম বানাল বরগুনার আমীরুল ইসলাম
পেটে ১১৬ পেরেক
পেটের দায়ে জরায়ু কেটে ফেলছেন মহারাষ্ট্রের নারীরা
আরও
আরও
.