ফিলিস্তীনের যেরুযালেমে ইসলামের প্রথম ক্বিবলা হিসাবে পরিচিত তৃতীয় পবিত্রতম মসজিদ আল-আক্বছার ভয়ানক পরিস্থিতি নিয়ে মুখ খুলছে না বিশ্বের ১০০ কোটি মুসলমান। মসজিদে মুছল্লীদের ওপর দখলদার ইহূদীবাদী পুলিশের হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন ফিলিস্তীনের পররাষ্ট্রমন্ত্রী। রামাযানে ইহূদীদের নিপীড়ন আরও বেড়েছে বলে উল্লেখ করেন তিনি। ছালাতরত অবস্থায় মুছল্লীদের মারধর, জোর করে মসজিদ থেকে বের করে দেয়া এবং মসজিদে ঢুকতে না দেয়ার মতো ঘটনা প্রতিদিনই ঘটছে বলে তিনি জানান। ইস্রাঈলী বাহিনীর সঙ্গে যেরুযালেমে অবৈধভাবে বসতি স্থাপনকারী ইহূদীরাও গত ২৬শে মে ২২শে রামাযান রোববার সকালে পবিত্র মসজিদটিতে ঢুকে মুছল্লীদের মারধর করে। উল্লেখ্য, ১৯৬৭ সালে আরব-ইস্রাঈল যুদ্ধে ইস্রাঈল যেরুযালেম দখল করে নেয়। ১৯৮০ সালে যেরুযালেমের আশপাশ এলাকাও দখল করে নিয়ে এটিকে ইহূদী রাষ্ট্র ইস্রাঈলের রাজধানী বলে তারা দাবি করে।

[বর্বর ইহূদীবাদের অবসান হবেই এবং আল্লাহর মদদ আসবেই। আল্লাহ তুমি সত্বর মুসলিম উম্মাহর নেতৃবৃন্দের মধ্যে চেতনা ফিরিয়ে দাও! তুমি তাদের জন্য সাহসী ও ঈমানদার নেতা দাও! (স.স.)]






৫ বছরের অন্ধ শিশু রেডিও শুনে পুরো কুরআন মুখস্থ করল
গাযা পুনর্গঠনে প্রয়োজন ৫,৩২০ কোটি ডলার বা সাড়ে ৬ লাখ কোটি টাকা
ব্যাংকিং খাতে সূদভিত্তিক লেনদেন পুরোপুরি বাদ দিয়েছে আফগানিস্তান
আইএস-বিরোধিতা করায় মাকে হত্যা, দুই ভাই গ্রেপ্তার
কা‘বা প্রাঙ্গনে ৭০ বছর ছালাত আদায়কারী ১১৮ বছর বয়সী আলেমের মৃত্যু
অবরুদ্ধ গাযায় আত্মহত্যার প্রবণতা বাড়ছে
যেমন চলছে গাম্বিয়ার ইসলামী প্রজাতন্ত্র
গাযার পরিস্থিতি ভয়াবহ ও অমানবিক, শতভাগ অধিবাসী দুর্ভিক্ষের ঝুঁকিতে : জাতিসংঘ
মুসলিম বিশ্বে আবারো প্রশংসিত ইমরান খান
তুরস্ক ও পাকিস্তানের যৌথ ব্যবস্থাপনায় প্রথম ‘মুসলিম বিশ্বের যুদ্ধবিমান’ প্রকল্প
শারজায় বিশ্বের সর্ববৃহৎ কুরআন একাডেমীর উদ্বোধন
নতুনভাবে জেগে উঠছে মুসলিম স্বায়ত্তশাসিত অঞ্চল বাংসামোরো
আরও
আরও
.