কুয়েতের জামঈয়্যাতুন নাজাত আল-খায়রিয়াহ-এর ইলেক্ট্রনিক দাওয়াত কমিটির আন্তরিক প্রচেষ্টায় ৪৪টি দেশের ২১০ জন ব্যক্তি ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছেন। উক্ত কমিটির সাথে যুক্ত ড. জামাল আশ-শাত্বী বলেন, আমাদের লক্ষ্য এমন ব্যক্তিদের সাথে যোগাযোগ স্থাপন করা যারা ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী। এ সংস্থার দাঈরা তাদেরকে ইসলামের সত্যতা সম্পর্কে অবগত করেন এবং তাদের মনে ইসলাম সম্পর্কে সৃষ্ট সন্দেহ-সংশয় নিরসন করে থাকেন। সূত্র মতে গত বছর ২২৮৪ জন ব্যক্তির সাথে অনলাইনে যোগাযোগ করা হয়। তন্মধ্যে ২১০ জন ব্যক্তি চিন্তা-গবেষণা করে স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেন। ড. শাতীর তথ্য মতে দু’বছর পূর্বে ইসলাম অন লাইন সার্ভিস চালু করা হয়। এ বিভাগে পৃথিবীর বিভিন্ন ভাষায় দক্ষ এবং বিভিন্ন দেশের তাহযীব-তামাদ্দুন ও স্থানীয় ধর্ম সমূহ সম্পর্কে অবগত ব্যক্তিদেরকে নিয়োগ দেয়া হয়েছিল। যাতে ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী ব্যক্তিদেরকে তারা তাদের ভাষায় ইসলামকে বুঝাতে পারে (মাসিক মা‘আরিফ, ইউপি, ভারত, মার্চ’১৭, পৃঃ ২২৪; ছিরাতে মুস্তাকীম, বার্মিংহাম, লন্ডন, জানুয়ারী ’১৭)।






ইস্রাঈলী অবৈধ বসতকারীরা যুদ্ধাপরাধ করছে
হজ্জযাত্রীদের যাতায়াতে মক্কায় উড়ন্ত ট্যাক্সি চালুর পরিকল্পনা
মহাকাশে কিভাবে ছালাত আদায় করতে হয়, জানালেন সঊদী নভোচারী আলী আল-কারনী
পাকিস্তানে ৬৩৬ বিলিয়ন ডলারের স্বর্ণভান্ডার আবিষ্কার
নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন পাকিস্তানের ড. আমজাদ ছাকিব
ঘুষ গ্রহণের দায়ে যাবজ্জীবন কারাদন্ড হচ্ছে ইন্দোনেশিয়ার মন্ত্রীর
মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ : ক্ষুব্ধ ইস্রাঈল, হতাশ যুক্তরাষ্ট্র (সঊদী আরব-ইরান সম্পর্ক পুনঃস্থাপন ও ইয়ামন যুদ্ধ বন্ধের আলোচনা শুরু)
আলজেরিয়ায় নির্মিত হচ্ছে আফ্রিকার বৃহত্তম মসজিদ
আফগান নারীদের জন্য যেসব নির্দেশনা দিয়েছে তালেবান
ভারতীয় পাইলটের ছেলেকে লেখা পাকিস্তান সেনাবাহিনীর মর্মস্পর্শী চিঠি
মুসলিম জাহান
২০৩০ সালের মধ্যে লক্ষ্যমাত্রা বার্ষিক ৩ কোটি (মাসজিদুল হারামে গত এক বছরে ২ কোটি হজ্জ-ওমরাহ পালনকারীদের সেবা প্রদান)
আরও
আরও
.