১১. মালিটোলা, ঢাকা ২৩শে মে ৬ই রামাযান বুধবার : অদ্য বাদ আছর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ঢাকা যেলার উদ্যোগে ঢাকার পুরনো মোগলটুলী মালিটোলা আহলেহাদীছ জামে মসজিদে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব উপরোক্ত আহবান জানান। তিনি বলেন, বংশালের আহলেহাদীছ ভাইয়েরা তাদের স্বতন্ত্র বৈশিষ্ট্যের জন্য ঢাকাতে প্রসিদ্ধ ছিলেন। সে বৈশিষ্ট্য পুনরুদ্ধার করুন এবং স্রেফ আল্লাহর ভয়ে ও তাকে রাযী-খুশী করার জন্য আসুন আমরা পরস্পরে ভাই ভাই হয়ে যাই।

অত্র মসজিদের মুতাওয়াল্লী ডাঃ আবু যায়েদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বিন হাবীব, মাদারটেক আহলেহাদীছ জামে মসজিদের খতীব মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল, বায়তুল মা‘মূর জামে মসজিদের খতীব মাওলানা শামসুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আলহাজ্জ মুহাম্মাদ আহসান। অনুষ্ঠানের  সঞ্চালক ছিলেন ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক তাসলীম সরকার। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুহাম্মাদ আযীমুদ্দীন ও যুববিষয়ক সম্পাদক মুহাম্মাদ হাসান।

উল্লেখ্য যে, আমীরে জামা‘আতের বক্তব্য চলা অবস্থায় ঢাকা-৭ আসনের এমপি কিছুদিন যাবৎ অসুস্থ হাজী মুহাম্মাদ সেলিম হঠাৎ ইফতার মাহফিলে উপস্থিত হন এবং আমীরে জামা‘আতের সাথে মুছাফাহা করে দো‘আ নেন। অতঃপর বাদ মাগরিব আমীরে জামা‘আত মসজিদ পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। এসময় তিনি ‘আহলেহাদীছ আন্দোলন’-এর দাওয়াতী কর্মসূচীর অংশ হিসাবে অত্র মসজিদে নিয়মিত সাপ্তাহিক তা‘লীমী বৈঠক করা এবং বাদ ফজর নিয়মিত ‘তাফসীরুল কুরআন’ ও ‘নবীদের কাহিনী’ পাঠের পরামর্শ দেন। অতঃপর সেখান থেকে তিনি পুরান ঢাকার নয়াবাযারে নির্মাণাধীন বায়তুল মা‘মূর আহলেহাদীছ জামে মসজিদ দেখতে যান। অতঃপর যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আলহাজ্জ মুহাম্মাদ আহসানের বাসায় আতিথেয়তা গ্রহণ শেষে মাদারটেক আহলেহাদীছ জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য জনাব জালালুদ্দীনের বাসায় গমন করেন এবং সেখানে রাত্রি যাপন করেন।






মাওলানা শিহাবুদ্দীন মাদানীর মৃত্যু
মারকায সংবাদ (৮ মাসে হিফয সম্পন্ন করল মারকাযের ছাত্র, মুহাম্মাদ মীযানুর রহমান)
কর্মী সম্মেলন ২০১৮ (২য় দিন), যুবসংঘ
মুহাম্মাদ আসাদুয্যামান ও মুহাম্মাদ মোশাররফ হোসাইন- এর মৃত্যু সংবাদ
জান্নাতের মধ্যস্থলে থাকার স্বপ্ন নিয়ে এগিয়ে চলুন! (আহলেহাদীছ মনযিল : ভিত্তিপ্রস্তর স্থাপন) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
দাওরায়ে হাদীছ (৯ম ব্যাচ)-এর শিক্ষা সমাপনী অনুষ্ঠান (মারকায সংবাদ)
২৮তম বার্ষিক তাবলীগী ইজতেমা সম্পন্ন
মসজিদ উদ্বোধন (রাজবাড়ী থানাধীন রেলগেইট বাজার সূর্যনগর বাইতুল হিকমাহ আহলেহাদীছ জামে মসজিদ)
বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ (হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড)
মৃত্যু সংবাদ
দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা গঠনে সকলে এগিয়ে আসুন!
আহলেহাদীছ একটি পথের নাম (যেলা সম্মেলন : নীলফামারী (পূর্ব-পশ্চিম) ২০২৪) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আরও
আরও
.