মাদ্রাসা উদ্বোধন

৯ই জানুয়ারী শুক্রবার দক্ষিণ কামালনগর, সাতক্ষীরা : অদ্য বেলা ১১-টায় যেলার সদর থানাধীন দক্ষিণ কামালনগর তারবিয়াতুল উম্মাহ আহলেহাদীছ জামে মসজিদ ও মাদ্রাসা উদ্বোধন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র মাদ্রাসা ও মসজিদের সভাপতি মুহাম্মাদ কামারুয্যামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, যেলা ‘আন্দোলন’-এর প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল মান্নান, অত্র প্রতিষ্ঠানের উপদেষ্টা মুহাম্মাদ মুক্বাদ্দাস খান, বিশিষ্ট ব্যবসায়ী ইবাদুল ইসলাম, আবুল কালাম ও শফীকুল ইসলাম প্রমুখ।

আল-‘আওন

বাগেরহাট ২০শে নভেম্বর বৃহস্পতিবার : অদ্য বাদ মাগরিব যেলা শহরের পার্শববর্তী কালদিয়া আল-মারকাযুল ইসলামী মাদ্রাসা ও ইয়াতীমখানা সংলগ্ন জামে মসজিদে ‘আল-‘আওন’-এর যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আল-‘আওন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির ও দফতর সম্পাদক মুহাম্মাদ আহসান হাবীব। অনুষ্ঠানে ৫ সদস্য বিশিষ্ট যেলা ‘সোনামণি’র কমিটি পুনর্গঠন ও ৪ সদস্য বিশিষ্ট যেলা ‘আল-‘আওন’-এর আহবায়ক কমিটি গঠন করা হয়।

নড়াইল ২১শে নভেম্বর শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলার নড়াগাতী থানাধীন পানিপাড়া আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘আল-‘আওন’-এর কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা ও রক্তদাতা সদস্য সংগ্রহ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাস্টার সারোয়ার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন আল-‘আওন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির ও দফতর সম্পাদক মুহাম্মাদ আহসান হাবীব। সভা শেষে ৪ সদস্য বিশিষ্ট যেলা ‘আল-‘আওন’-এর আহবায়ক কমিটি গঠন করা হয়। উক্ত ক্যাম্পিংয়ে ১০ জনের ব্লাড গ্রুপিং করা হয় ও ১০ জন রক্তদাতা সদস্য তালিকাভুক্ত করা হয়। উল্লেখ্য যে, ‘আল-‘আওন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক উক্ত মসজিদে জুম‘আর খুৎবা প্রদান করেন।

লালমণিরহাট ৪ ও ৫ ডিসেম্বর বৃহস্পতি ও শুক্রবার : গত ৪ ডিসেম্বর বৃহস্পতিবার বাদ আছর যেলার আদিতমারী থানাধীন মহিষখোঁচা চৌরাহা মাদ্রাসায় যেলা ‘আল-‘আওন’-এর কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা, প্রশিক্ষণ ও রক্তদাতা সদস্য সংগ্রহ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক আব্দুন নূর, দফতর সম্পাদক আরাফাত যামান ও আল-‘আওন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির। সভায় ৭ সদস্য বিশিষ্ট যেলা ‘আল-‘আওন’-এর কমিটি পুনর্গঠন করা হয়। পরদিন শুক্রবার ‘আল-‘আওন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অত্র যেলার পাটগ্রাম স্টেশন রোড সংলগ্ন বাজার মসজিদে ও অপর সফর সঙ্গী মারকাযের ছাত্র হাফেয আহনাফ মুবাশশির পাবনাপাড়া জামে মসজিদে জুম‘আর খুৎবা প্রদান করেন এবং জুম‘আ শেষে তারা রক্তদাতা সদস্য সংগ্রহ ক্যাম্পিং পরিচালনা করেন। উক্ত ক্যাম্পিংসমূহে ১৭ জনের ব্লাড গ্রুপিং এবং ৩০ জন রক্তদাতা সদস্য তালিকাভুক্ত করা হয়।

বগুড়া ১৩ ডিসেম্বর শনিবার : অদ্য সকাল ৮-টা হ’তে সন্ধ্যা পর্যন্ত যেলার সারিয়াকান্দি থানাধীন যমুনা নদীর চরে যেলা ‘আল-‘আওন’ ও ‘সোনামণি’র কমিটি পুনর্গঠন উপলক্ষে দিনব্যাপী শিক্ষা সফর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি জনাব মুহাম্মাদ মশীউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, ‘যুবসংঘে’র কেন্দ্রীয় প্রচার সম্পাদক আব্দুন নূর, দফতর সম্পাদক আরাফাত যামান, ‘আল-‘আওনে’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির, ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক মুহাম্মাদ এহসান ও মারকাযের ছাত্র হাফেয আহনাফ মুবাশশির। উক্ত অনুষ্ঠানে ৫ সদস্য বিশিষ্ট সোনামণি ও ৭ সদস্য বিশিষ্ট যেলা ‘আল-‘আওনে’র কমিটি পুনর্গঠন করা হয়।

নরসিংদী ১৪ ডিসেম্বর রবিবার : অদ্য বাদ মাগরিব যেলার সদর থানাধীন পাঁচদোনা বাজার আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘আল-‘আওন’-এর উদ্যোগে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আল-‘আওন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির, প্রচার সম্পাদক আব্দুল মুহাইমেন রাসেল, দফতর সম্পাদক মুহাম্মাদ আহসান হাবীব।

যশোর ১৯শে ডিসেম্বর শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলার কেশবপুর থানাধীন মূলগ্রাম দক্ষিণপাড়া আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘আল-‘আওন’-এর উদ্যোগে এক সুধী সমাবেশ ও রক্তদাতা সদস্য সংগ্রহ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক ডা. খলীলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, ‘আল-‘আওন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির ও নওদাপাড়া মারকাযের ছাত্র হাফেয আহনাফ মুবাশশির। উল্লেখ্য যে, ‘আল-‘আওন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক উক্ত মসজিদে জুম‘আর খুৎবা প্রদান করেন।

গাইবান্ধা-পশ্চিম ২৯শে ডিসেম্বর সোমবার : অদ্য বাদ যোহর যেলার গোবিন্দগঞ্জ থানাধীন টিএন্ডটি সংলগ্ন আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ পেশাজীবী ফোরাম’, ‘সোনামণি’ ও ‘আল-‘আওন’-এর যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুল্লাহ আল-মামূনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ পেশাজীবী ফোরাম’-এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডা. যুবায়ের রহমান, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক আব্দুল ওয়াহহাব, ‘সোণামণি’-এর কেন্দ্রীয় সহ-পরিচালক মুহাম্মাদ আজমাল ও ‘আল-‘আওন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির। উক্ত বৈঠকে ‘পেশাজীবী ফোরামে’র ১১ সদস্য, ‘সোনামণি’র ৭ সদস্য ও আল-‘আওনে’র ৭ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

সোনামণি

নওদাপাড়া, রাজশাহী ৮ ও ৯ জানুয়ারী বৃহস্পতি ও শুক্রবার : গত ৮ জানুয়ারী বিকাল ৪-টায় ‘সোনামণি’ কেন্দ্রীয় উদ্যোগে আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর পূর্ব পার্শ্বস্থ একাডেমিক ভবনের ৩য় তলার হলরুমে সোনামণি যেলা পরিচালক ও সহ-পরিচালকদের নিয়ে দু’দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়। ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ রবীউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত ও ‘সোনামণি’র প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্ল­াহ আল-গালিব। অতঃপর বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, গবেষণা বিষয় সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, যুববিষয়ক সম্পাদক আব্দুর রশীদ আখতার, দফতর সম্পাদক ও ‘সোনামণি’র কেন্দ্রীয় উপদেষ্টা ড. মুহাম্মাদ আব্দুল হালীম, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ও ‘সোনামণি’র পৃষ্ঠপোষক মুহাম্মাদ শরীফুল ইসলাম, সহ-সভাপতি আবুল কালাম, প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুন নূর, ‘সোনামণি’র কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা মুহাম্মাদ আযীযুর রহমান, উপদেষ্টা ড. শিহাবুদ্দীন আহমাদ ও গাযীপুরস্থ জাপান ইন্টারন্যাশনাল ড্রীম স্কুলের ভাইস প্রিন্সিপাল ও মাস্টার ট্রেইনার জনাব মুহাম্মাদ শামসুযযোহা। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক মুহাম্মাদ আব্দুন নূর ও মুহাম্মাদ ইহসান।

১১ই জানুয়ারী রবিবার কাশিপুর, বরিশাল : অদ্য বিকাল ৫-টায় যেলার সদর থানাধীন কাশিপুর বাজারস্থ দারুল উলূম সালাফিইয়াহ মাদ্রাসায় এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি কায়েদ মাহমূদ ঈমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ও ‘সোনামণি’র কেন্দ্রীয় উপদেষ্টা ড. মুহাম্মাদ আব্দুল হালীম এবং কেন্দ্রীয় দাঈ মুহাম্মাদ রাকীবুল ইসলাম। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি যীনাত মল্লিক ও ইসলামী জাগরণী পেশ করে আহমাদ এজায।






আরও
আরও
.