গাযীপুর ২৬শে নভেম্বর শনিবার : অদ্য বাদ যোহর যেলা সদরের ৩৬ নং ওয়ার্ডের অন্তর্গত কাথোরা আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ গাযীপুর-দক্ষিণ সাংগঠনিক যেলা গঠন উপলক্ষে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। গাযীপুর যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আব্দুল হান্নানের সভাপতিত্বেব অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, শূরা সদস্য কাযী হারূণুর রশীদ, ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব ও ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক ড. মুহাম্মাদ আব্দুল হালীম। সমাবেশ শেষে মুহাম্মাদ আব্দুল হান্নানকে সভাপতি ও মুহাম্মাদ হাবীবুল্লাহকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট গাযীপুর-দক্ষিণ সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর কমিটি গঠন করা হয়।

সিলেট ২৩শে ডিসেম্বর শুক্রবার : অদ্য বাদ মাগরিব যেলার সদর থানাধীন শাহী ঈদগাহ ময়দানের পার্শ্ববর্তী হাদীছ ফাউন্ডেশন পাঠাগারে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ সিলেট মহানগর কমিটি গঠন উপলক্ষে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা ফায়যুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক মিনারুল ইসলাম ও দফতর সম্পাদক আব্দুর রঊফ।

সভা শেষে জাবের আহমাদকে সভাপতি ও কাওছার আলমকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট ‘আন্দোলন’ সিলেট মহানগর কমিটি গঠন করা হয়। উল্লেখ্য, সমাবেশের পূর্বে ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহরের বটেশ্বরে মসজিদ আব্দুল কাইয়ূমে জুম‘আর খুৎবা প্রদান করেন।







বিশ্ব আজ তাকিয়ে আছে প্রকৃত ইসলামের দিকে (যেলা সম্মেলন : মৌলভীবাজার) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে মানববন্ধন, র‌্যালী, পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রবাসী সংবাদ (সিঙ্গাপুরে ১২ তাকবীরে ঈদের ছালাত)
কেন্দ্রীয় শিক্ষাসফর ২০২১ : বান্দরবান (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
‘বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস’-এর সাবেক সভাপতি ড. মুহাম্মাদ ইলিয়াস আলীর মৃত্যু
বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ
যুব সমাবেশ; আঞ্চলিক প্রশিক্ষণ
সুধী সমাবেশ
শিক্ষক প্রশিক্ষণ (হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড)
সুধী সমাবেশ
প্রখ্যাত মুহাদ্দিছ ও ধর্মতাত্ত্বিক ড. মুহাম্মাদ যিয়াউর রহমান আ‘যমী-এর মৃত্যু
কাশ্মীরী মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র নস্যাতে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হউন! - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আরও
আরও
.