যুক্তরাষ্ট্রের মত বন্ধু থাকলে ইউরোপের আর শত্রুর দরকার হবে না বলে মন্তব্য করেছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টুস্ক। বুলগেরিয়ার রাজধানী সোফিয়াতে তিনি এক সংবাদ সম্মেলনে সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে ব্যঙ্গ করে বলেন, ট্রাম্পের কাছে ইউরোপের কৃতজ্ঞ থাকা উচিত। কারণ বাণিজ্য নিয়ে বিরোধ এবং ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ট্রাম্প ইউরোপকে একরকমের মোহ থেকে মুক্তি দিয়েছেন। এ সময় তিনি পরমাণু সমঝোতা-সংক্রান্ত প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। প্রেসিডেন্ট টুস্ক বলেন, মার্কিন প্রশাসনের খামখেয়ালিপনার যে নতুন প্রবণতা দেখা যাচ্ছে তার মোকাবেলায় ইউরোপকে ঐক্যবদ্ধ হ’তে হবে। তিনি সুস্পষ্ট করে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সর্বশেষ সিদ্ধান্তের দিকে তাকালে যে কেউ ভাবতে পারেন যে, এমন বন্ধু থাকলে কারো আর শত্রুর প্রয়োজন আছে কি?






রাশিয়ায় সুবিশাল মসজিদের উদ্বোধন করলেন পুতিন
সন্তানদের সময় দিতে চাকুরী ছাড়লেন বিসিএস ক্যাডার মা
ছিটমহল বিনিময়ের ৫ বছর : উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে সার্বিক চিত্র
যুক্তরাষ্ট্রের মূল্যবোধ ও স্বাধীনতার কেন্দ্রে রয়েছে ধর্মীয় বিশ্বাস
রোহিঙ্গাদের আবাসনে সোয়া ২ হাযার কোটি টাকার প্রকল্প অনুমোদন
বাবরী মসজিদ ধ্বংসে প্রথম অংশ নেওয়া বলবীর সিং নওমুসলিম মুহাম্মাদ আমের-এর মৃত্যু
ধানের নাম ‘ফাতেমা’, ফলন বিঘায় ৫০ মণ!
চীনের সাবেক মেয়রের বাসায় ১৩ টন স্বর্ণ ও ৩১ লাখ কোটি টাকা!
ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে কিডনি জটিলতা এড়ানো সম্ভব
ইসলাম প্রেমে হেরে গেল ইসরায়েলের ১০০ মিলিয়ন ডলার
২০০১ থেকে মধ্যপ্রাচ্য ও এশিয়ায় যুদ্ধে ৫৬০ হাযার কোটি ডলার ব্যয় করেছে যুক্তরাষ্ট্র
ফেসবুক তৈরী ছিল ‘ভয়ংকর ভুল’ : জাকারবার্গ
আরও
আরও
.