কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি বি রাধাকৃষ্ণন বলেছেন, বিচারপতিদের আর ‘মাই লর্ড’ বলে সম্বোধন নয়। এবার সম্বোধন করা হোক স্যার বলে। গত ১৫ই জুলাই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশে এমনই এক নির্দেশ জারি করেছেন কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল। নির্দেশটি পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গের সব যেলা জজ ও দায়রা আদালতগুলোয়। নির্দেশে বলা হয়েছে, সম্বোধনের ঔপনিবেশিক সংস্কৃতির মানসিকতার পরিবর্তনের জন্য এখন থেকে মাই লর্ডের বদলে স্যার ব্যবহার করা যাবে।

এর আগে ২০০৬ সালে দিল্লী হাইকোর্টের বিচারপতি এস মুরলী ধর তাঁকে স্যার সম্বোধনের রীতি চালু করেছিলেন। ২০১৪ সালে ভারতের সুপ্রিম কোর্টে মাই লর্ড বাতিলের দাবী নিয়ে জনস্বার্থ মামলা হয়েছিল। যার রায়ে বলা হয়েছিল, বিচারপতিদের লর্ড, লর্ডশিপ বা ইয়োর অনার বলে সম্বোধন বাধ্যতামূলক নয়। বিচারপতিদের সম্মান জানাতে স্যার বলা যেতে পারে। এছাড়া গত বছর রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি এস রবীন্দ্র ভাটের উদ্যোগে ফুল কোর্টের বৈঠকে বিচারপতিদের স্যার সম্বোধন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

পশ্চিমবঙ্গের সাবেক আইনজীবী জেনারেল জয়ন্ত মিত্র বলেছেন, এটা প্রশংসনীয় উদ্যোগ। মাই লর্ড সম্বোধনের মধ্যে একটা পরাধীনতাবোধ অনুভূত হয়। ব্রিটিশরা চলে গেলেও তাদের চাপিয়ে দেওয়া অভ্যাস এখনো আমাদের বয়ে নিয়ে চলার কোন কারণ থাকতে পারে কি?






বিবাহ ব্যবস্থার বিরুদ্ধে বিশ্বযুদ্ধ চলছে : পোপ ফ্রান্সিস
ভালো কাজের বিনিময়ে প্রতিদিন যেখানে মিলছে ৪ হাযার মানুষের খাবার
পাসপোর্ট থেকে ‘ইস্রাঈল ব্যতীত’ শব্দ বাদ দেওয়া দুঃখজনক -সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর বাণিজ্যিক কার্যক্রম শুরু
এখন আইনের রক্ষকরাই আইনের ভক্ষক - -ইফতেখারুযযামান
বিদ্যুৎ খাতে আদানির সাথে চুক্তি : ২৫ বছরে ১২ লাখ কোটি টাকা লুটপাটের বন্দোবস্ত
কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মাত্র ১০ টাকায় সব রকমের চিকিৎসা
মুসলিম হয়ে জীবনের মর্ম বুঝেছি - -জাপানী তরুণী
স্বদেশ-বিদেশ
পটুয়াখালীতে এক পরিবারে ৪৬ জন হাফেয!
চীনের সাবেক মেয়রের বাসায় ১৩ টন স্বর্ণ ও ৩১ লাখ কোটি টাকা!
দেশে ৫ কোটি লোক লিভার রোগে ভুগছে
আরও
আরও
.