চেক প্রজাতন্ত্রের সাবেক বিশ্ব সুন্দরী মার্কেটা কোরিনকোভা খ্রিষ্ট ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং নিজের নাম বদল করে রেখেছেন মরিয়ম। এ সম্পর্কে তিনি বলেন, এতদিন খ্রিষ্ট ধর্মের অনুসারী হিসাবে জীবন যাপনের জন্য আজ তিনি অনুতপ্ত। তিনি জানান, ইসলাম ধর্মে নারীকে দেয়া অধিকার ও মর্যাদা তাকে এই ধর্ম গ্রহণে উদ্বুদ্ধ করেছে। দুবাইয়ে এক প্রকাশ্য ঘোষণার মাধ্যমে তিনি ইসলাম ধর্ম গ্রহণের কথা জানান। একজন বিখ্যাত প্রোডাকশন ডিজাইনার, সুপার মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী মার্কেটা কোরিনকোভার এই ঘোষণা তার ভক্ত-অনুরক্তদের বিস্মিত করেছে। মিস ওয়ার্ল্ড খেতাব পাওয়ার পর তিনি বিরাট উচ্চতায় উঠে যান এবং আন্তর্জাতিকভাবে ব্যাপক পরিচিতি লাভ করেন। আর বিপুল বিত্তের মালিক হন। কিন্তু তার ভাষ্য, সবকিছু পাওয়া সত্ত্বেও তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। মানসিক অসুস্থতা থেকে মুক্তি পেতে তিনি সবকিছুই করেছেন। মদ্যপান, গান-বাজনা, জুয়া খেলা, খ্রিষ্টধর্ম নিয়ে ব্যাপক পড়াশুনা কি করেননি! কিন্তু কোথাও মানসিক শান্তি খুঁজে পাননি। অতঃপর শুরু করেন ইসলাম নিয়ে পড়াশোনা। তিন বছরের নিরন্তর গবেষণায় তার চোখ খুলে যায়। মুসলিম হওয়ার সিদ্ধান্ত নেন। দেশ ছেড়ে দুবাইয়ে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন। তার মতে, ইসলামই নারীকে সর্বোচ্চ সম্মান ও মর্যাদা দিয়েছে আর পশ্চিমা বিশ্ব স্বাধীনতার নামে মহিলাদের নিয়ে খেলা করছে। 

তিনি অনুভূতি ব্যক্ত করে বলেন, দীর্ঘদিন ধরে তার মনের মধ্যে একটি বোঝা অনুভব করছিলেন এবং কোন কারণ ছাড়াই তার মধ্যে এক ধরনের অস্থিরতা বিরাজ করছিল। ইসলামের পবিত্র কালেমা (লা ইলাহা ইল্লাল্লাহ) পাঠ করার সঙ্গে সঙ্গে মনের সেই অস্থিরতা নিমিষেই দূর হয়ে যায়। ফালিল্লাহিল হামদ। 

[আমরা উক্ত বোনটিকে আমৃত্যু ইসলামের উপর দৃঢ় থাকার জন্য আল্লাহ্র নিকট দো‘আ করছি। সাথে সাথে যে দুবাই এখন বিদেশী নগ্ন নারীদের অবাধ বিচরণ ক্ষেত্রে পরিণত হয়েছে, সেই দুবাই এসে একজন নও মুসলিম বিদেশী নারী স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। এতে দুবাইয়ের মুসলিম শাসকরা নগ্নতার বিরুদ্ধে কঠোর হবেন কি? (স.স.)]





গরু অক্সিজেন গ্রহণ করে ও অক্সিজেনই ত্যাগ করে!
হার্ভার্ডের ২৩% এমবিএ বেকার, দাম নেই ওয়ার্টন ও স্ট্যানফোর্ড ডিগ্রিরও
‘দাড়ি’ রাখাকে কটাক্ষ করে ইসলামিক ফাউন্ডেশন থেকে অফিস আদেশ জারি
শ্রবণ প্রতিবন্ধীদের বিনামূল্যে কক্লিয়ার ইমপ্লান্ট কর্মসূচী চলছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে
ধনী-গরীবের বৈষম্য ও ঋণখেলাপির সংখ্যা বাড়ছে (আট বছরে ৫০ হাযার নতুন কোটিপত)
হিমালয়ের বরফ গলে মহাসংকটে উপমহাদেশের ২০০ কোটি মানুষ
মুসলিম হয়ে জীবনের মর্ম বুঝেছি - -জাপানী তরুণী
স্বদেশ-বিদেশ
সচিব ১৩, অতিরিক্ত সচিব ৩৮৬, যুগ্ম সচিব ১০৫, উপসচিব ২৭০, ডিসি ৯ এবং ইউএনও ১৭২ জন (প্রশাসনের সর্বত্র নারীর দাপট)
চার বছরেই আশি বছরের বৃদ্ধ বায়েযীদ!
আওয়ামী সরকারের ১৫ বছরে ঋণ সাড়ে ১৫ লাখ কোটি; বিদেশে পাচার ১৮ লাখ কোটি টাকা
১০ বছরে ধনীদের সম্পদ বেড়েছে ৪২ লাখ কোটি ডলার : অক্সফাম
আরও
আরও
.