দেশেই ধান কাটার যন্ত্র তৈরী করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বিজ্ঞানীরা। যন্ত্রটির নাম দেওয়া হয়েছে ‘ব্রি হোলফিড কম্বাইন হারভেস্টার’। ব্রির জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা আশরাফুল আলমের নেতৃত্বে সাত-আটজনের দল গবেষণা করে যন্ত্রটি ছয় মাসের চেষ্টায় তৈরী করেন। আশরাফুল আলম বলেন, এই যন্ত্রের ধান কাটার ক্ষমতা একই ধরনের বিদেশী যন্ত্রের তুলনায় বেশী। এটি দেশের ছোট ছোট জমিতে ব্যবহারের উপযোগী। ফসল কাটার সক্ষমতাও তুলনামূলকভাবে বেশী।

গবেষক দলের সদস্যরা জানান, ব্রি হোল ফিড কম্বাইন হারভেস্টারের ইঞ্জিনটি বিদেশ থেকে আনা। অন্যান্য যন্ত্রপাতি স্থানীয়ভাবে তৈরী। এর ইঞ্জিনের ক্ষমতা ৮৭ হর্স পাওয়ার। ঘণ্টায় যন্ত্রটি তিন-চার বিঘা জমির ধান কাটতে পারে। জ্বালানী খরচ হয় ঘণ্টায় সাড়ে তিন থেকে চার লিটার। ধান কাটার পর ফসল নষ্ট হওয়ার পরিমাণ শতকরা এক ভাগের কম। বিদেশী ইয়ানমারসহ বিভিন্ন কম্বাইন হারভেস্টারের দাম ২৫-৩০ লাখ টাকা, সেখানে এ যন্ত্রের দাম ১২ থেকে ১৩ লাখ টাকা।






সাম্প্রতিক ভয়াবহ যত ভূমিকম্প
পশ্চিমবঙ্গের প্রখ্যাত ইতিহাসবিদ গোলাম আহমাদ মোর্তজার মৃত্যু
ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্প বাস্তবায়িত হ’লে যে ক্ষতি
করোনার কারণে দু’লক্ষাধিক বাড়তি শিশু জন্ম নিতে চলেছে ফিলিপাইনে
যে গাছে আলু, সে গাছেই বেগুন
গ্রীসে ওছমানীয় শাসনামলের অধিকাংশ মসজিদ ও স্থাপনা অবহেলিত
দেশে অর্থনৈতিক মন্দার মধ্যেও তিন মাসে কোটিপতি বেড়েছে ২৪৫ জন
চীনে মুসলিম শিশুদের বিশ্বাসের পরিবর্তনে পরিবার থেকে আলাদা করা হচ্ছে
ছেলের খোঁজে ৫ লাখ কিলোমিটার!
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপযেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ
বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপ লাইন নির্মাণ কাজ উদ্বোধন
চালু হ’ল দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন
আরও
আরও
.