গত মার্চে শুরু হওয়া লকডাউন ও করোনা সংক্রমণের জেরে অর্থনীতির বেহাল দশা ভারতের। রুটি-রুযীর অভাবে সংসার চালাতে ঋণের দিকে ঝুঁকতে হয়েছে অনেক পরিবারকে। সম্প্রতি হোম ক্রেডিট ইন্ডিয়ার এক সমীক্ষায় বলা হয়, করোনা সংকটের জেরে ভারতে ৪৬ শতাংশ মানুষ অর্থ ধার করে সংসার চালিয়েছে। প্রতিবেদনে বলা হয়, পরিস্থিতি এতটাই শোচনীয় যে পরিবারের ন্যূনতম প্রয়োজন মেটানোর জন্যও অন্যের কাছে হাত পাততে হয়েছে। দেশের সাতটি শহরকে ভিত্তি করে এই সমীক্ষা করা হয়েছে।

করোনা সংক্রমণ ঠেকাতে মার্চ থেকে শুরু হয়ে মে মাস নাগাদ লকডাউন কার্যকর ছিল। প্রায় স্থবির হয়ে পড়েছিল অর্থনৈতিক কার্যক্রম। তবে জুনে লকডাউন প্রত্যাহার শুরু হয়। কিন্তু ততদিনে বহু ভারতীয় চাকরী হারিয়েছে অথবা চাকরী থাকলেও বেতন কমে গেছে। এমন পরিস্থিতিতে নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্তসহ মধ্যবিত্তের হাত প্রায় খালি। কিন্তু একই সঙ্গে বেড়ে যাচ্ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম। এতে সংসার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছে লাখ লাখ মানুষ। অগত্যা ধার করা ছাড়া তাদের আর কোন রাস্তা নেই।






ঘুষ গ্রহণের দায়ে চীনের সাবেক মন্ত্রীর মৃত্যুদন্ড
ভয়ঙ্কর পঙ্গপালের ঝাঁক ধেয়ে আসছে ভারত ও ইস্রাঈলে
ভেন্টিলেটর তৈরী করল রুয়েট শিক্ষার্থীরা
বিচারকগণ যখন দুর্নীতির মাধ্যমে রায় বিক্রি করেন, তখন সাধারণ মানুষের আর যাওয়ার জায়গা থাকে না
দেশে প্রথমবারের মত কনুইসহ সম্পূর্ণ বাহু সফলভাবে প্রতিস্থাপন
বায়ু দূষণে শীর্ষে লাহোর, চতুর্থ ঢাকা
জাতিসংঘের প্রতিবেদন (ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে)
২০ বছর ভ্যান চালিয়ে জমাকৃত টাকায় হজ্জ পালন
চীনে ক্লোনের মাধ্যমে জন্মলাভ করা ‘সুপার কাউ’ এক লাখ লিটার দুধ দেবে!
নরেন্দ্র মোদির ঢাকা সফর : নেপাল-ভূটান যেতে বাংলাদেশ চায় ভারতের জমি ও রেলপথ
করোনায় যুক্তরাষ্ট্রে সাড়ে ৮ লাখের বেশী মানুষের মৃত্যু
ভারতের বন্ধুত্ব চাই দাসত্ব নয় (‘শাপলার রক্ত আল্লামা শফি ভুলে গেলেও জনগণ ভোলেনি’) - -বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী (বীর উত্তম)
আরও
আরও
.