ত্রিমোহনী, ঢাকা ৩০শে মার্চ শুক্রবার : অদ্য বাদ মাগরিব যেলার খিলগাঁও থানাধীন হাজী রুস্তম আলী মাষ্টার জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ঢাকা যেলার উদ্যোগে ত্রিমোহনী-নাছিরাবাদ এলাকা কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আলহাজ্জ মুহাম্মাদ আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ও মাসিক আত-তাহরীক-এর সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম এবং আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়া, রাজশাহীর ভাইস প্রিন্সিপাল ড. নূরুল ইসলাম। অনুষ্ঠানে মাঈনুল কবীরকে সভাপতি ও আফযাল হোসাইনকে সাধারণ সম্পাদক করে ত্রিমোহনী-নাছিরাবাদ এলাকা ‘আন্দোলন’-এর কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ তাসলীম সরকার। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সাংগঠনিক সম্পাদক আলমগীর আযাদ (সবুজ)।

হাড়িয়ারকুঠি, তারাগঞ্জ, রংপুর ৩০শে মার্চ শুক্রবার : অদ্য বাদ আছর যেলার তারাগঞ্জ থানাধীন হাড়িয়ারকুঠি ‘সোনামণি মাদরাসা’র উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি প্রফেসর মুহাম্মাদ হেলালুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক-এর সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম ও আল-‘আওনের প্রচার সম্পাদক রাক্বীবুল ইসলাম। অন্যান্যের মধ্যে আলোচনা করেন যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ মুকছেদুর রহমান ও যুববিষয়ক সম্পাদক মুহাম্মাদ আকবর মন্ডল। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ শিহাবুদ্দীন।







মাসিক তাবলীগী ইজতেমা
আল-‘আওন
মুহাম্মাদ মুয্যাম্মিল হক (খুলনা); ডা. মুহাম্মাদ ইদ্রীস আলী (রাজশাহী); মাওলানা মুহাম্মাদ মেছবাহুদ্দীন (মুর্শিদাবাদ) এর মৃত্যু সংবাদ
কেন্দ্রীয় দাঈর সফর
প্রশিক্ষণ ও অডিট
কেন্দ্রীয় দাঈর সফর
শিক্ষক প্রশিক্ষণ (হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড)
সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদের বিরুদ্ধে অনুষ্ঠিত সমাবেশ, মানববন্ধন ও সংবাদ সম্মেলন সমূহ (গত সংখ্যার পর)
মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় ও অন্যান্য সঊদী বিশ্ববিদ্যালয় ফারেগ ও অধ্যয়নরত মারকাযের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠান (মারকায সংবাদ)
শিক্ষক প্রশিক্ষণ (হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড )
মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
আলোচনা সভা ও কবর যিয়ারত
আরও
আরও
.