আহলান সাহলান স্বাগতম রামাযান,

খুশী ভরা মনে মোরা তব করি আহবান।

এসো তুমি ধরা পরে পাতকী যে তরাতে,

বল তুমি ওঠো মোর নেকী ভরা তরীতে।

নতুন প্রাতের এক মনমাতানো ইমেজে,

এক সুরে সকলের ডেকে বল তুমি যে,

মুসলিম ওঠো জেগে দেখো মোর তরণী

অলসতা ছেড়ে এসো ওগো আমার বরণী।

নাও নাও লুটে নাও যত আনা পণ্য,

আখিরাতে হ’তে চাইলে অতি বড় ধন্য।

দুনিয়াতে পাবে তুমি খুব বেশী সম্মান,

আল্লাহর কাছে রবে উঁচু শির উঁচু  মান।

আরো তুমি হ’তে পারো আল্লাহর বন্ধু,

অলসতায় রবে যে তার অাঁখি দু’টি অন্ধ।

তোমাকে জানাই প্রাণের স্বাগতম রামাযান।

আহলান সাহলান তুমি তো আল্লাহর দান

পাতকী তরিতে তুমি এলে দ্বারে রামাযান।







নিষ্পাপ নিধনের কাল - মুহাম্মাদ সাইফুল ইসলামশ্যামপুর, মতিহার, রাজশাহী।
এই হাত - ডাঃ মুস্তাফীযুর রহমানআরামনগর বাজার, সরিষাবাড়ী, জামালপুর।
সকলি তোমার দান - আতিয়ার রহমান মাদরা, কলারোয়া, সাতক্ষীরা।
হায় মন! - মুহাম্মাদ আনীসুর রহমানদারিয়া, নবাবগঞ্জ, দিনাজপুর।
সত্যের আলোয় - মুহাম্মাদ সাজিদুর রহমান কোনাবাড়িয়া, বাগমারা, রাজশাহী।
কুরবানী - আব্দুল খালেকপাটকেলঘাটা, তালা, সাতক্ষীরা।
বাদশাহী
মহিমান্বিত কুরআন
রামাযানের হাতছানি - আতিয়ার রহমান, মাদরা, কলারোয়া, সাতক্ষীরা।
রামাযানে আঞ্জাম - মুহাম্মাদ শহীদুল্লাহ, নলত্রী, গোদাগাড়ী, রাজশাহী।
সূরা মুতাফফেফীন-এর শিক্ষা
আল্লাহ্কে স্মরণ করি
আরও
আরও
.