টেস্টটিউব পদ্ধতি ব্যবহার করে মানব শিশু জন্মগ্রহণের কথা অহরহ শোনা গেলেও বাংলাদেশে এই প্রথম গাভীর শরীরে টেস্টটিউব পদ্ধতি ব্যবহার করে সফল হয়েছে একদল বৈজ্ঞানিক কর্মকর্তা। গবেষণায় উৎপাদিত ভ্রূণ থেকে ২টি সুস্থ ও সবল টেস্টটিউব বকনা বাছুর জন্মগ্রহণ করে তাক লাগিয়ে দিয়েছেন বায়োটেকনোলজি বিভাগের বিজ্ঞানীরা। গত ৫ই মার্চ শনিবার বাংলাদেশ প্রাণীসম্পদ গবেষণা ইনস্টিটিউটে টেস্টটিউব পদ্ধতিতে দু’টি বকনা বাছুর জন্মগ্রহণ করে। দেশে প্রাণীসম্পদের উৎপাদন বৃদ্ধিতে বিভিন্ন ধরনের জীব-প্রযুক্তি উদ্ভাবনের লক্ষ্যে ২০০৯ সালে প্রতিষ্ঠিত এই বিভাগের গবেষকগণ গরুর জাত উন্নয়নের জন্য গত চার বছর ধরে গবেষণা চালিয়ে অবশেষে এই সফলতা অর্জন করেন। এই পদ্ধতিতে অধিক উৎপাদনশীল দাতা গাভীর ডিম্বাশয় থেকে অপরিপক্ক ডিম্বাণু সংগ্রহ করে গবেষণাগারে পরিপক্ককরণ, নিষিক্তকরণ এবং কালচার করা হয়। ফলে যেখানে স্বাভাবিক প্রক্রিয়ায় একটি গাভী থেকে বছরে একটি বাচ্চা পাওয়া যায়, সেখানে এ প্রযুক্তি ব্যবহার করলে একটি অধিক উৎপাদনশীল গাভী থেকে বছরে ন্যূনতম ২০-২৫টি বাচ্চা উৎপাদন করা সম্ভব হবে।






বিষয়সমূহ: আমল
প্রিন্স আব্দুল আযীয উদ্যোক্তা পুরস্কার জিতল বাংলাদেশী কিশোর (অন্ধকে পথ দেখাবে স্মার্ট কন্ট্রোল গ্লাস)
৩৮ বছরে ছুটি নেননি শিক্ষক বাহাজুদ্দীন
রোগমুক্তির জন্য চাবুকাঘাত
লাখো জিপিএ-৫ পেয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় চরম ফল বিপর্যয়
সুপার সাইক্লোন আম্ফানে বিধ্বস্ত দেশের দক্ষিণাঞ্চল
বরগুনার ১১৭ কেজি ওযনের মিষ্টি কুমড়া বিক্রি হ’ল বরিশালে
রোহিঙ্গাদের আবাসনে সোয়া ২ হাযার কোটি টাকার প্রকল্প অনুমোদন
মাটির নীচে বিস্ময়কর গ্রাম
ফেসবুকে সবচেয়ে বেশী সময় দিচ্ছেন বাংলাদেশীরা
আগামী ১০ বছরে ভারতের চেয়ে ধনী হবে বাংলাদেশ
বিজেপি আসামকে মিয়ানমার বানাতে চায় - -মাওলানা আরশাদ মাদানী
যে গ্রামে গালি-গালাজ করলেই জরিমানা গুনতে হয়
আরও
আরও
.