রাজধানীর দক্ষিণ কেরাণীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুরে নির্মিত হয়েছে এশিয়ার সর্বাধুনিক ও বৃহত্তম কারাগার। এটি গত ১০ই এপ্রিল রবিবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৪ হাযার ৫৯০ জন বন্দীকে রাখার উপযোগী এ কারাগারটিতে প্রাথমিকভাবে শুধু পুরুষ বন্দীদের রাখা হবে। পুরুষ কারাগারটির পাশে নতুন একটি মহিলা কারাগার নির্মাণাধীন রয়েছে।

বর্তমানে পুরনো ঢাকার নাযিমুদ্দীন রোডের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নতুন কারাগারটির দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। ১৭৮৮ সালে স্থাপিত পুরান ঢাকার এ কারাগারটি বাংলাদেশের ইতিহাসের অন্যতম এক সাক্ষী।

১৯৮০ সালে বর্তমানের ঢাকা কেন্দ্রীয় কারাগারটি স্থানান্তরের প্রয়োজনীয়তা উপলব্ধি করার দীর্ঘ ৩৫ বছর পর এটি কেরানীগঞ্জে স্থানান্তরিত হচ্ছে। মোট ১৯৪ দশমিক ৪১ একর জমির ওপর এ কারাগারটি অবস্থিত। ২০০৬ সালের ২৭ সেপ্টম্বর একনেকে অনুমোদন পাওয়ার পরে প্রকল্পটি জমি অধিগ্রহণ করা শুরু করে। নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৪০৬ কোটি ৩৪ লাখ ৬০ হাযার টাকা। কারাগারটির নির্মাণকাজ পুরোপুরি শেষ হ’লে ৩টি ডিভিশনের পুরুষ-১ এ ৪ হাযার পুরুষ-২ এ ৪ হাযার ও মহিলা কারাগারে ৩০০ জন থাকতে পারবে। ৪টি করে সিলিং ফ্যান সমৃদ্ধ ২০ হাত দৈর্ঘ্য ও ১০ হাত প্রস্থের প্রতিটি কক্ষে ১৩ জন করে কয়েদী থাকতে পারবে।

নতুন এ কারাগারের নিরাপত্তা নিশ্চিত করতে চারপাশে ১৮ ফুট উচ্চতার বিশেষ প্যারামিটার দেয়াল এবং তার উপর রেক্টিফাইড ক্যাবল দিয়ে কমপক্ষে ৬ ফুট উঁচু করে ঘিরে রাখা হয়েছে।

ভিআইপিদের জন্য ৬০টি বিশেষ কক্ষবিশিষ্ট ভবন, কিশোর অপরাধী ও ভারসাম্যহীন বন্দীদের জন্য পৃথক পৃথক ভবন নির্মাণ করা হয়েছে। এছাড়া গ্রন্থাগার ভবন, ২০০ শয্যার হাসপাতাল, কারারক্ষী ব্যারাক, কারা কর্মকর্তা-কর্মচারী ভবন, অফিসার্স ক্লাব, স্টাফ ক্লাব, স্কুল, মসজিদ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ আলোচনা সভার জন্য মিলনায়তন নির্মাণ করা হয়েছে।







জাদুকরী মাছের ব্যাংক হালদা সংরক্ষণে চাই সম্মিলিত উদ্যোগ
ভারতে গরুর গোশত নিষিদ্ধের আবেদন হাইকোর্টে খারিজ
সিমলাকে রাজধানী করে স্বাধীন খালিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার দাবী
ইরান-যুক্তরাষ্ট্র-ইস্রাঈল সংঘাতে ৪০ দিনের ধ্বংসযজ্ঞ ও ক্ষয়ক্ষতির পরিমাণ
ইতালীতে এমপি-কন্যার ইসলাম গ্রহণে তোলপাড়
স্বদেশ-বিদেশ
ভালো কাজের বিনিময়ে কারামুক্তি পাচ্ছেন আসামীরা
নিউইয়র্কের মুসলমানদের কবর দেওয়ার জায়গা নেই!
মরা পদ্মার বুকে চাষাবাদ
দেশে অর্ধেক দুর্নীতির জন্য রাজনীতিকরা দায়ী - -ওবায়দুল কাদের
বাবরী মসজিদ ধ্বংসে প্রথম অংশ নেওয়া বলবীর সিং নওমুসলিম মুহাম্মাদ আমের-এর মৃত্যু
মুসলমানদের জন্য জীবন দিব, তবু মাথা নত করব না : মমতা বন্দ্যোপাধ্যায়
আরও
আরও
.