৩০. পাংশা, রাজবাড়ী ১লা অক্টোবর রবিবার : অদ্য বেলা সাড়ে ১১-টায় রাজবাড়ী যেলার পাংশা উপযেলাধীন মৈশালা বাযার আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ রাজবাড়ী যেলার উদ্যোগে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মকবূল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক অধ্যাপক দুররুল হুদা ও কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। সভা শেষে মাওলানা মকবূল হোসাইনকে সভাপতি ও মুহাম্মাদ ইউসুফ আলী খানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

৩১. আরামনগর, জয়পুরহাট ৩রা অক্টোবর মঙ্গলবার : অদ্য বাদ যোহর যেলা শহরস্থ আরামনগর আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ জয়পুরহাট যেলার উদ্যোগে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মাহফূযুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম ও রাজশাহী-সদর সাংগঠনিক যেলা  ‘আন্দোলন’-এর অর্থ সম্পাদক লিলবর আল-বারাদী। সভা শেষে মুহাম্মাদ মাহফূযুর রহমানকে সভাপতি ও আব্দুল মুন‘ইমকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

৩২. রংপুর ৪ঠা অক্টোবর বুধবার : অদ্য বেলা ৩-টায় যেলা শহরের শালবন মিস্ত্রিপাড়ায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ রংপুর যেলার উদ্যোগে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক হেলালুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন মজলিসে শূরা সদস্য ও বগুড়া যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আব্দুর রহীম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া যেলা ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক ছহীমুদ্দীন। সভা শেষে অধ্যাপক হেলালুদ্দীনকে সভাপতি ও মুহাম্মাদ লাল মিয়াকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

৩৩. বড়াইগ্রাম, নাটোর ৪ঠা অক্টোবর বুধবার : অদ্য বাদ যোহর যেলার বড়াইগ্রাম থানাধীন মালিপাড়া আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ নাটোর যেলার উদ্যোগে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ড. মুহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। সভা শেষে ড. মুহাম্মাদ আলীকে সভাপতি ও মুহাম্মাদ আব্দুল্লাহিল কাফীকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

৩৪. সরিষাবাড়ী, জামালপুর-দক্ষিণ ৫ই অক্টোবর বৃহস্পতিবার : অদ্য বাদ আছর যেলার সরিষাবাড়ী থানাধীন সেঙ্গুয়া আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ জামালপুর-দক্ষিণ সাংগঠনিক যেলার উদ্যোগে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক বযলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। সভা শেষে অধ্যাপক বযলুর রহমানকে সভাপতি ও মাওলানা ক্বামারুয্যান বিন আব্দুল বারীকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

৩৫. ইসলামপুর, জামালপুর-উত্তর ৬ই অক্টোবর শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলার ইসলামপুর থানাধীন ঢেঙ্গারগড় শূরের পাড়া আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ জামালপুর-উত্তর সাংগঠনিক যেলার উদ্যোগে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মাসঊদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। সভা শেষে মাওলানা মাসঊদুর রহমানকে সভাপতি ও মুহাম্মাদ ক্বামারুয্যানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

৩৬. আদিতমারী, লালমণিরহাট ৭ই অক্টোবর বুধবার : অদ্য বাদ যোহর যেলার আদিতমারী থানাধীন মহিষখোচা বাযার আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ লালমণিরহাট যেলার উদ্যোগে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা শহীদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর মজলিসে শূরা সদস্য ও বগুড়া যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আব্দুর রহীম। সভা শেষে মাওলানা শহীদুর রহমানকে সভাপতি ও মুহাম্মাদ আশরাফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

৩৭. নীলফামারী-পশ্চিম ৯ই অক্টোবর সোমবার : অদ্য সকাল ৯-টায় যেলা শহরের মুন্সিপাড়া আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ নীলফামারী-পশ্চিম সাংগঠনিক যেলার উদ্যোগে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডা. মুস্তাফীযুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। সভা শেষে ডা. মুস্তাফীযুর রহমানকে সভাপতি ও এ.এস.এম. আব্দুস সালামকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

৩৮. জলঢাকা, নীলফামারী-পূর্ব ১০ই অক্টোবর মঙ্গলবার : অদ্য সকাল ১০-টায় যেলার জলঢাকা থানাধীন কৈমারী বাযার আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ নীলফামারী-পূর্ব সাংগঠনিক যেলার উদ্যোগে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। সভা শেষে মুহাম্মাদ সিরাজুল ইসলামকে সভাপতি ও ডা. মতিউর রহমানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

৩৯. হরিপুর, ঠাকুরগাঁও ১১ই অক্টোবর বুধবার : অদ্য বাদ আছর যেলার হরিপুর থানাধীন খিরাইচন্ডি আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ ঠাকুরগাঁও যেলার উদ্যোগে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় মাওলানা এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ, ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম এবং সিরাজগঞ্জ যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি শামীম আহমাদ। সভা শেষে মুহাম্মাদ যিয়াউর রহমানকে সভাপতি ও মুহাম্মাদ মানওয়ারুল করীমকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা ‘আন্দোলন’-এর কমিটি পুনর্গঠন করা হয়।

৪০. লালবাগ, দিনাজপুর ১২ই অক্টোবর বৃহস্পতিবার : অদ্য বাদ যোহর যেলা শহরের লালবাগ আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ দিনাজপুর-পশ্চিম সাংগঠনিক যেলার উদ্যোগে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর অর্থ সম্পাদক ডা. আকবার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ যিয়াউর রহমান। সভা শেষে ডা. আকবার আলীকে সভাপতি ও মুহাম্মাদ মুমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

৪১. পঞ্চগড় ১২ই অক্টোবর বৃহস্পতিবার : অদ্য বাদ এশা যেলা শহরের এম.আর কলেজ মোড়স্থ বিসমিল্লাহ হোটেলে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ পঞ্চগড় যেলার উদ্যোগে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আমীনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। সভা শেষে মুহাম্মাদ আমীনুর রহমানকে সভাপতি ও মুহাম্মাদ যয়নুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

৪২. বংশাল, ঢাকা ১২ই অক্টোবর বৃহস্পতিবার : অদ্য বাদ মাগরিব রাজধানীর বংশালস্থ যেলা কার্যালয়ে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ ঢাকা যেলার উদ্যোগে যেলা ‘আন্দোলন’ ও ‘সোনামণি’র কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আলহাজ্জ মুহাম্মাদ আহসানের সভাতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, অর্থ সম্পাদক বাহারুল ইসলাম ও ‘সোনামণি’ কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। সভা শেষে আলহাজ্জ মুহাম্মাদ আহসানকে সভাপতি করে ১১ সদস্য বিশিষ্ট যেলা ‘আন্দোলন’-এর কমিটি ও আনীসুর রহমানকে পরিচালক করে ৭ সদস্য বিশিষ্ট ‘সোনামণি’ যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

৪৩. শাসনগাছা, কুমিল্লা ১৩ই অক্টোবর শুক্রবার : অদ্য বাদ আছর যেলা শহরের শাসনগাছাস্থ আল-মারকাযুল ইসলামী কমপ্লেক্সে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ কুমিল্লা যেলার উদ্যোগে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা ছফিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম ও অর্থ সম্পাদক বাহারুল ইসলাম এবং ‘সোনামণি’ কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। সভা শেষে মাওলানা ছফিউল্লাহকে সভাপতি ও মাওলানা মুছলেহুদ্দীনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা ‘আন্দোলন’-এর কমিটি ও আতীকুর রহমানকে পরিচালক করে ৭ সদস্য বিশিষ্ট ‘সোনামণি’ যেলা পরিচালনা কমিটি পুনর্গঠন করা হয়।






মহিলা সংস্থা (মহিলা সমাবেশ)
ত্রাণ বিতরণের অন্যান্য রিপোর্ট
কর্মী সম্মেলন ২০১৮ (২য় দিন), যুবসংঘ
সকল বাধা অতিক্রম করে আহলেহাদীছ আন্দোলন চালিয়ে যান - -আমীরে জামা‘আত
মাসিক ইজতেমা ও তা‘লীমী বৈঠক (নন্দলালপুর, কুমারখালী, কুষ্টিয়া, সৈয়দপুর, নীলফামারী, কলমাকান্দা, নেত্রকোনা )
মসজিদ উদ্বোধন
আল-মারকাযুল ইসলামী আস-সালাফী মাদরাসায় ইয়াতীম ভবনের নির্মাণকাজ শুরু
কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল সমূহ - আমীরে জামাআত
মাদ্রাসা উদ্বোধন
হিজড়াদের সাথে ইফতার (শরী‘আতের আলোকে ‘হিজড়াদের সামাজিক ও ধর্মীয় অধিকার’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল)
ঈদুল ফিৎর পরবর্তী দাওয়াতী সফরে আমীরে জামা‘আত
আমীরে জামা‘আতের পাবনা সফর
আরও
আরও
.