নওদাপাড়া, রাজশাহী ১৪ ও ১৫ই সেপ্টেম্বর বৃহস্পতি ও শুক্রবার : গত ১৪ই সেপ্টেম্বর বৃহস্পতিবার বাদ ফজর ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর উদ্যোগে আল-মারকাযুল ইসলামী আস-সালাফী কমপ্লেক্স-এর পশ্চিম পার্শ্বস্থ ভবনের ৪র্থ তলায় রংপুর, খুলনা, সিলেট, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের যেলাসমূহের দায়িত্বশীলদেরকে নিয়ে দু’দিনব্যাপী এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে পূর্ব নির্ধারিত বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, যুববিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম, দফতর সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, মুহতারাম আমীরে জামা‘আতের জ্যেষ্ঠ পুত্র ও ‘যুবসংঘে’র সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমাদ আব্দুল্লাহ ছাক্বিব, ‘যুবসংঘ’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুস্তাকীম আহমাদ, অর্থ সম্পাদক আব্দুল্লাহিল কাফী, প্রশিক্ষণ সম্পাদক আবুল কালাম, প্রচার সম্পাদক আবুল বাশার আব্দুল্লাহ, ছাত্র বিষয়ক সম্পাদক ইহসান ইলাহী যহীর, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুখতারুল ইসলাম এবং আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর ভাইস-প্রিন্সিপাল ড. নূরুল ইসলাম প্রমুখ।






সুধী সমাবেশ
মাওলানা আছগার আলী ইমাম মাহদী সালাফী মারকাযী জমঈয়তে আহলেহাদীছ, হিন্দের নতুন আমীর নির্বাচিত
তাবলীগী সভা
জীবন থাকা পর্যন্ত সাহসিকতার সাথে কাজ করুন! (যেলা সম্মেলন : বাগেরহাট ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মৃত্যু সংবাদ
হাদীছ ফাউন্ডেশন পাঠাগার উদ্বোধন ও ইসলামিক কনফারেন্স (আহলেহাদীছ যুবসংঘ)
আহলেহাদীছ মহিলাসংস্থা
আল্লাহর বিধান অনুযায়ী দেশ পরিচালনা করুন! (কর্মী সম্মেলন ২০২৩-২৫) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
সংগঠন সংবাদ
আল-‘আওন
যেলা সম্মেলন : জয়পুরহাট (জীবনের উদ্দেশ্য পূরণে ব্রতী হৌন!) - -মুহতারাম আমীরে জামা‘আত
আহমাদ আব্দুল্লাহ ছাকিবের এম.এস (হাদীছ) ডিগ্রি অর্জন
আরও
আরও
.