২৪শে জুন বুধবার, নওদাপাড়া, রাজশাহী : নগরীর নওদাপাড়াস্থ আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর শিক্ষক মিলনায়তনে অদ্য বিকাল ৫টায় ‘হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ’-এর গবেষণা বিভাগের উদ্যোগে প্রথমবারের মত ‘আশূরায়ে মুহাররম : ইতিহাস ও শিক্ষা’ বিষয়ক মাসিক গবেষণা সেমিনার-১ অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন ‘হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ’-এর গবেষণা বিভাগের পরিচালক এবং ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেম’-এর কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ‘হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ’-এর ম্যানেজিং ডিরেক্টর এবং ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। প্যানেল আলোচক হিসাবে অংশগ্রহণ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক এবং ‘হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ’-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম। অতঃপর প্রধান আলোচক আশূরার ঐতিহাসিক প্রেক্ষাপট, নবী-রাসূলগণের যুগে এর তাৎপর্য, আশূরার বিকৃত ইতিহাস, মুহাররম সংক্রান্ত অনৈসলামিক কার্যকলাপ এবং পরিশেষে সমকালীন জীবনে আশূরার শিক্ষা নিয়ে বিশদ আলোকপাত করেন। পরবর্তীতে প্যানেল আলোচক ও সভাপতি মহোদয় বিষয়টির বিভিন্ন দিক বিশ্লেষণ করে মূল্যবান বক্তব্য প্রদান করেন। সেমিনারের দ্বিতীয় পর্বে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়। এতে উপস্থিত শ্রোতামন্ডলীর বিভিন্ন জিজ্ঞাসার উত্তর প্রদান করেন সম্মানিত আলোচকবৃন্দ, যা সেমিনারকে ইলমী আবহে আরো প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক করে তোলে। উক্ত সেমিনারে গবেষণা বিভাগের গবেষকবৃন্দ ছাড়াও অত্র মারকাযের শিক্ষক, গবেষণায় আগ্রহী শিক্ষার্থী এবং জ্ঞানান্বেষী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সম্পূর্ণ সেমিনারটি সঞ্চালনা করেন ‘হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ’-এর গবেষণা বিভাগের জুনিয়র গবেষণা সহকারী এবং কো-অর্ডিনেটর মুহাম্মাদ আব্দুর রঊফ।







হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড (শিক্ষক প্রশিক্ষণ)
বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফল আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহী (মারকায সংবাদ)
কক্সবাজার ও চট্টগ্রামে আমীরে জামা‘আতের সফর
‘আশূরায়ে মুহাররম : ইতিহাস ও শিক্ষা’ শীর্ষক সেমিনার (হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ)
আব্দুল মান্নান-এর মৃত্যু সংবাদ
নির্যাতিত রোহিঙ্গাদের জন্য পৃথক ‘আরাকান রাষ্ট্র’ ঘোষণা করুন! - -মুহতারাম আমীরে জামা‘আত
ঈদুল আযহা পরবর্তী দাওয়াতী সফরে আমীরে জামা‘আত
যেলা সম্মেলন : গাযীপুর-দক্ষিণ; জয়পুরহাট
প্রকৃত ইসলামী শিক্ষাই সমাজে শান্তি আনতে পারে - -আমীরে জামা‘আত
সোনামণি (সোনামণি প্রতিভা’ ৬৪তম সংখ্যার উপর প্রতিযোগিতা)
এলাকা সম্মেলন
মারকায সংবাদ
আরও
আরও
.