সঊদী আরব, নবী করীম (ছাঃ)-এর মক্কা থেকে মদীনায় ঐতিহাসিক হিজরতের পথকে পুনর্জীবিত করতে ‘ইন দ্য প্রোফেটস স্টেপস’ নামে একটি বিশেষ প্রকল্প চালু করেছে। এর মাধ্যমে দর্শনার্থীরা আধুনিক প্রযুক্তি ও সুবিধার সাথে মক্কা থেকে মদীনা যাওয়ার সুযোগ লাভ করবেন। সম্প্রতি মদীনার আমীর প্রিন্স সালমান বিন সুলতান উহুদ পাহাড়ের কাছাকাছি স্থানে প্রকল্পটি উদ্বোধন করেন। এর আওতায় ৪৭০ কিলোমিটার দীর্ঘ পথের সংস্কার করা হয়েছে, যার মধ্যে ৩০৫ কিলোমিটার হাঁটার উপযোগী। এই পথে ৪১টি ঐতিহাসিক স্থান, হিজরতের গুরুত্বপূর্ণ ৫টি স্পট, ৮টি স্টেশন এবং একটি ‘হিজরত জাদুঘর’ রয়েছে। যেগুলো নতুনভাবে সাজানো হয়েছে। ইসলামের অতি গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো সেখানে দর্শনার্থীদের সামনে তুলে ধরা হবে। দর্শনার্থীদের সুবিধার জন্য ৩০টি রেস্তোরাঁ ও ৫০টি দোকান স্থাপন করা হয়েছে। প্রতিদিন প্রায় ১২ হাযার মানুষ এটি ভ্রমণ করতে পারবেন।

প্রিন্স সালমানের মতে, এই প্রকল্প ইসলামিক ঐতিহ্য সংরক্ষণ এবং দর্শনার্থীদের হিজরতের ঐতিহাসিক ও আধ্যাত্মিক শিক্ষা দেওয়ার একটি প্রচেষ্টা। প্রকল্পটি আগামী নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে ছয় মাসের জন্য চালু করা হবে।







পাকিস্তানে দাড়ির স্টাইল নিষিদ্ধ করে প্রস্তাব পাস
নিজেরাই তেল উত্তোলন করছে তালেবান সরকার
ইসলামী জীবনে ফিরতে শোবিজ ছাড়লেন হামযাহ আলী আববাসী!
বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থান সিরিয়ায় মানবতার পতাকা সমুন্নত রেখেছে হোয়াইট হেলমেট
বিশ্বে ইসলাম হয়ে উঠেছে সবচেয়ে জনপ্রিয় ধর্ম
ত্বকী উছমানীর ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিন! - মুহতারাম আমীরে জামা‘আত[ইনকিলাব, ২৫ মার্চ, ২০১৯, পৃঃ ৮-এ প্রকাশিত]
ইসলাম সর্বাধিক জনপ্রিয় রাষ্ট্র ধর্ম
মক্কায় তৈরী হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় হোটেল
২০ বছর কোমায় থাকা সঊদী প্রিন্স আল-ওয়ালিদকে মৃত ঘোষণা
সঊদী আরবের সবচেয়ে বয়স্ক ব্যক্তি আলী মুহাম্মাদের মৃত্যু
নতুনভাবে জেগে উঠছে মুসলিম স্বায়ত্তশাসিত অঞ্চল বাংসামোরো
মালয়েশিয়ায় রামাযান মাস : পণ্যমূল্য বৃদ্ধির পরিবর্তে কমানোর প্রতিযোগিতা
আরও
আরও
.