বিশ্বনাথপুর, শিবগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জ ১৮ই এপ্রিল মঙ্গল বার : অদ্য সকাল সাড়ে ৯-টায় আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, কানসাট, চাঁপাই নবাবগঞ্জ-এর পাকা ভবনের ভিত্তি স্থাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত মাদরাসার দাতা জনাব ছাদেকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি ও আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় দফতর ও যুববিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম। অন্যান্যের মধ্যে আলোচনা করেন চাঁপাই নবাবগঞ্জ-দক্ষিণ সাংগঠনিক যেলা আন্দোলন-এর সভাপতি ইসমাঈল হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মাদ শরীফুল ইসলাম, চাঁপাই নবাবগঞ্জ-দক্ষিণ সাংগঠনিক যেলা যুবসংঘ-এর সহ-সভাপতি ইয়াসীন আলী ও চাঁপাই নবাবগঞ্জ-উত্তর সাংগঠনিক যেলা যুবসংঘ-এর সভাপতি হাফেয মুহাম্মাদ আনোয়ারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে যেলা আন্দোলন ও যুবসংঘ-এর দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত জানুয়ারী মাসে ২৬ জন শিক্ষার্থী ও ১জন শিক্ষক নিয়ে টিনশেড ভবনে মাদরাসার ক্লাস শুরু হয়।







মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল
মৃত্যু সংবাদ
রাজশাহী বিশ্ববিদ্যালয় কলা অনুষদ আয়োজিত আন্তর্জাতিক কনফারেন্সে হাদীছ ফাউন্ডেশনের চার গবেষকের প্রবন্ধ উপস্থাপন
প্রশিক্ষণ
‘শিক্ষার মৌলিক লক্ষ্য’ শীর্ষক সেমিনার (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
দেশব্যাপী যেলা কমিটি সমূহ পুনর্গঠন
মাসিক ইজতেমা ও তা‘লীমী বৈঠক (নন্দলালপুর, কুমারখালী, কুষ্টিয়া, সৈয়দপুর, নীলফামারী, কলমাকান্দা, নেত্রকোনা )
আঞ্চলিক প্রশিক্ষণ (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
সংগঠন সংবাদ
প্রবাসী সংবাদ (আত-তাহরীক পাঠক ফোরামের উদ্যোগে পারিবারিক সমাবেশ)
শিরক বিমুক্ত তাওহীদের অনুসরণ করুন! (যেলা সম্মেলন : সাতক্ষীরা) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
কর্মী সমাবেশ
আরও
আরও
.