(১) মাসিক আত-তাহরীক-এর কবিতা বিভাগের নিয়মিত লেখক আবুল কাসেম (৭৬) গত ১০ই ফেব্রুয়ারী বুধবার বিকাল সাড়ে ৪-টায় মেহেরপুরের গোভীপুরস্থ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজেঊন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র ও ২ কন্যা রেখে যান। ঐদিন রাত ৯-টায় গোভিপুর দাখিল মাদরাসা ময়দানে তার জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ মেহেরপুর সদর উপযেলার সাধারণ সম্পাদক মুহাম্মাদ রবীউল ইসলাম। জানাযায় যেলা ‘আন্দোলন’ ও ‘যু্বসংঘ’-এর নেতা-কর্মী, নির্বাহী প্রকৌশলী মুহাম্মাদ আহসানুল্লাহ সহ বিপুল সংখ্যক মুছল্লী অংশগ্রহণ করেন।

(২) সাতক্ষীরার তালা উপযেলা ‘আন্দোলন’-এর উপদেষ্টা আলহাজ্জ আব্দুর রহীম খান ওরফে সালেক (৭২) গত ৮ই মার্চ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭-টায় হঠাৎ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজেঊন। মৃত্যুকালে তিনি ৪ পুত্র ও ৩ কন্যা রেখে যান। বিকালে অসুস্থতাবোধ করলে আত্মীয়ের বাড়ী থেকে তাঁকে সাতক্ষীরা হাসপাতালে আনা হয় এবং কিছুক্ষণের মধ্যেই মৃত্যুবরণ করেন। তিনি সুস্থ হালে এবারের ইজতেমায় এসেছিলেন এবং আপন মামাতো ভাই মুহতারাম আমীরে জামা‘আতের বাসায় অবস্থান করেন। তাঁর অছিয়ত অনুযায়ী পরদিন সকালের ট্রেন ধরে আমীরে জামা‘আত রাজশাহী ত্যাগ করেন এবং ১০ই মার্চ যশোর থেকে সকালের ট্রেন ধরে দুপুরে রাজশাহী প্রত্যাবর্তন করেন। জানাযায় সাতক্ষীরা যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ বিপুল সংখ্যক মুছল্লী অংশগ্রহণ করেন।

[আমরা তাঁদের রূহের মাগফেরাত কামনা করছি এবং তাঁদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।- সম্পাদক]







বিষয়সমূহ: আমল
দায়িত্বশীল বৈঠক
আহলেহাদীছ একটি পথের নাম (যেলা সম্মেলন : নীলফামারী (পূর্ব-পশ্চিম) ২০২৪) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মাসিক তাবলীগী ইজতেমা
চলে গেলেন মারকাযী জমঈয়তে আহলেহাদীছ হিন্দের সাবেক সেক্রেটারী আব্দুল ওয়াহ্হাব খালজী
বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ (শিক্ষা সফর ২০২০)
নরসিংদী, নারায়ণগঞ্জ ও ঢাকায় সপ্তাহব্যাপী সফরে আমীরে জামা‘আত
বন্যাত্রাণ বিতরণ
বার্ষিক কর্মী সম্মেলন ২০১৭ (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
দাখিল পরীক্ষায় বৃত্তি লাভ (মারকায সংবাদ)
কেন্দ্রীয় দাঈর সফর
‘ইসলামী সমাজ ও রাষ্ট্র সংস্কারে আমাদের ভাবনা’ শীর্ষক সেমিনার (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
সংগঠন সংবাদ
আরও
আরও
.