ধুরইল, মোহনপুর ১৮ই সেপ্টেম্বর শুক্রবার : অদ্য বাদ আছর যেলার মোহনপুর থানাধীন ধুরইল হাফিযিয়া মাদ্রাসায়  ‘সোনামণি’ রাজশাহী-পশ্চিম সাংগঠনিক যেলার উদ্যোগে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল বাছীরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম ও রাজশাহী মহানগর ‘সোনামণি’র পরিচালক আবু রায়হান। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা পরিচালক মুহাম্মাদ হাবীবুর রহমান।

ছয়ঘরিয়া, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা ১৮ই সেপ্টেম্বর শুক্রবার : অদ্য বাদ ফজর যেলার গোবিন্দগঞ্জ থানাধীন দক্ষিণ ছয়ঘরিয়া ফছীহুদ্দীন হাফেযিয়া মাদ্রাসা ও ইয়াতীমখানা সংলগ্ন মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘সোনামণি’র পরিচালক হাফেয ওবায়দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন গাইবান্ধা-পশ্চিম সাংগঠনিক যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুল্লাহ আল-মামূন ও যেলা ‘আল-‘আওনে’র সভাপতি দেলোয়ার হোসাইন।

শংকরপুর, পাবনা ১৮ই সেপ্টেম্বর শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলার সদর থানাধীন শংকরপুর আহলেহাদীছ জামে মসজিদে  যেলা সোনামণি পরিচালনা পরিষদের উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা বেলালুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ হাসান আলী।

জামনগর ঘোষপাড়া, বাগাতিপাড়া, নাটোর ২৫শে সেপ্টেম্বর শুক্রবার : অদ্য সকাল ৮-টায় যেলার বাগাতিপাড়া উপযেলাধীন জামনগর ঘোষপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জামনগর ডিগ্রী কলেজের প্রভাষক মুহাম্মাদ আকরামুযযামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম ও রাজশাহী মহানগর ‘সোনামণি’র পরিচালক আবু রায়হান। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘সোনামণি’র পরিচালক মুহাম্মাদ রাসেল।






যুবসংঘ
দায়িত্বশীল প্রশিক্ষণ
শিক্ষক প্রশিক্ষণ (হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড)
আল্লাহর বিধান অনুযায়ী দেশ পরিচালনা করুন! (কর্মী সম্মেলন ২০২৩-২৫) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
সুধী সমাবেশ; সোনামণি সংবাদ যেলা কমিটি গঠন
ল্যাংগুয়েজ ফোরাম উদ্বোধন (মারকায সংবাদ)
ব্লাড গ্রুপিং ও ক্যাম্পিং
হিজড়াদের সাথে ইফতার (শরী‘আতের আলোকে ‘হিজড়াদের সামাজিক ও ধর্মীয় অধিকার’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল)
হজ্জব্রত পালনের উদ্দেশ্যে ‘আন্দোলন’-এর নেতৃবৃন্দের সঊদী আরব গমন
ছালাতুল কুসূফ বা সূর্যগ্রহণের ছালাত আদায়
কর্মী সম্মেলন ২০১৫ (আছহাবে কাহফের যুবকদের মত দৃঢ়চিত্ত হও!) - -মুহতারাম আমীরে জামা‘আত
সংগঠন সংবাদ
আরও
আরও
.