ফুলশো, মোহনপুর, রাজশাহী ১৫ই নভেম্বর বৃহস্পতিবার : অদ্য বাদ আছর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও  ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ রাজশাহী-পশ্চিম সাংগঠনিক যেলার কেশরহাট এলাকার উদ্যোগে স্থানীয় ফুলশো উচ্চ বিদ্যালয় ময়দানে এক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক দুররুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ও মাসিক আত-তাহরীক-এর সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি হাজী আইয়ূব আলী সরকার, রাজশাহী-সদর সাংগঠনিক যেলার উপদেষ্টা এ্যাডভোকেট জারজিস আহমাদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা শামসুল হুদা, বাগমারা উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি ও বালানগর ফাযিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা শফীকুল ইসলাম প্রমুখ।






পবিত্র কুরআন ও ছহীহ হাদীছই অভ্রান্ত সত্যের একমাত্র মানদন্ড (যেলা সম্মেলন ২০২৩ : নীলফামারী-পশ্চিম) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
কক্সবাজার সফরের অন্যান্য সংবাদ
প্রশিক্ষণ; মাসিক ইজতেমা; তা‘লীমী বৈঠক; কেন্দ্রীয় দাঈর সফর
মাওলানা শামসুদ্দীন-এর মৃত্যু সংবাদ
প্রশিক্ষণ
বাবরী মসজিদ নিয়ে ভারতীয় সুপ্রীম কোর্টের রায় অগ্রহণযোগ্য - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
যেলা সম্মেলন, টাঙ্গাইল (জান্নাতে ফিরে যাওয়ার জন্য জান্নাতী হেদায়াত মেনে চলুন!) - -মুহতারাম আমীরে জামা‘আত
কেন্দ্রীয় নেতৃবৃন্দের আরব আমীরাত ও সঊদী আরব সফর
যুবসংঘ (যেলা সমূহ পুনর্গঠন)
যেলা সম্মেলন, সাতক্ষীরা (আসুন! আল্লাহর আনুগত্যের ভিত্তিতে শান্তিময় সমাজ গড়ে তুলি!) - -আমীরে জামা‘আত
যেলা সম্মেলন : জয়পুরহাট
সংগঠন সংবাদ
আরও
আরও
.