১৫ই এপ্রিল, নওদাপাড়া, রাজশাহী : অদ্য আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, রাজশাহী পরিদর্শনে আসেন সঊদী আরবের বিশিষ্ট আলেম এবং সঊদী ধর্মমন্ত্রণালয়ের সম্মানিত দাঈ শায়খ মাহদী বিন আম্মাশ আশ-শাম্মারী।

এসময় তাঁর সফরসঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন সঊদী দুতাবাসের কর্মকর্তা জনাব আব্দুস সোবহান। সম্মানিত মেহমান উপস্থিত ছাত্রদের উদ্দেশ্যে নাতিদীর্ঘ বক্তব্য রাখেন। অতঃপর ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় অফিসে মুহতারাম আমীরে জামাআত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় মারকাযে আগমনের জন্য তিনি সম্মানিত মেহমানকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জ্ঞাপন করেন। এসময় উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দু্ল্লাহ ছাকিব, সচিব শামসুল আলম, মারকাযের ভাইস প্রিন্সিপাল ড. নূরুল ইসলাম ও মুশরিফ ড. মুহাম্মাদ আব্দুল হালীম প্রমুখ।







শিক্ষার সর্বস্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করুন! - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আমীরে জামা‘আতের ২য় দিনের ভাষণ (৩৬তম বার্ষিক, তাবলীগী ইজতেমা ২০২৬)
হজ্জব্রত পালন শেষে ২৮ দিন পর মুহতারাম আমীরে জামা‘আতের দেশে প্রত্যাবর্তন
সুপার সাইক্লোন আম্ফানে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ
যেলা দায়িত্বশীল ও কেন্দ্রীয় পরিষদ সদস্য প্রশিক্ষণ
সংগঠন সংবাদ
আঞ্চলিক শিক্ষক প্রশিক্ষণ
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ (হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড)
মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল
প্রথম ১২ তাকবীরে ঈদের ছালাত আদায়
যুবসংঘ ও আল-‘আওন
বাধা দিলে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন আরো গতিশীল হয় (যেলা সম্মেলন : সিলেট) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আরও
আরও
.