জয়রামপুর, দামুড়হুদা, চুয়াডাঙ্গা ২৭শে মে শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলার দামুড়হুদা থানার অন্তর্গত দারুস সুন্নাহ আহলেহাদীছ জামে মসজিদে যেলা আল-‘আওনে’র উদ্যোগে ডোনার সম্মেলন, সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। যেলা আল-‘আওন-এর সভাপতি মুহাম্মাদ সানোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন আল-‘আওনে’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমাদ আব্দুল্লাহ শাকির ও ‘যুবসংঘ’ নওদাপাড়া মারকায এলাকার প্রশিক্ষণ সম্পাদক ফরীদুল ইসলাম। উক্ত ক্যাম্পিংয়ে ১৩ জনের ব্লাড গ্রুপিং ও রক্তদাতা সদস্য তালিকাভুক্ত করা হয়।

রাজপুর বাজার, কলারোয়া, সাতক্ষীরা ২৮শে মে শুক্রবার : অদ্য বাদ আছর সাতক্ষীরা যেলার কলারোয়া উপযেলাধীন রাজপুর বাজারে অবস্থিত উপযেলা আল-‘আওন অফিসে যেলা আল-‘আওনে’র উদ্যোগে অত্র অফিস পরিদর্শন উপলক্ষে এক পথসভার আয়োজন করা হয়। যেলা আল-‘আওন-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন আল-‘আওনে’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-মামূন ও ‘যুবসংঘ’ নওদাপাড়া মারকায এলাকার প্রশিক্ষণ সম্পাদক ফরীদুল ইসলাম।






দেশব্যাপী যেলা কমিটি সমূহ পুনর্গঠন
সংগঠন সংবাদ (মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল)
মুনাযারা প্রশিক্ষণ কর্মশালা ২০২১ (আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহী)
যেলা সম্মেলন : জয়পুরহাট জান্নাতের পথ বেছে নিন! - মুহতারাম আমীরে জামা‘আত
শিক্ষক প্রশিক্ষণ (হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড)
যেলা সভাপতি/প্রতিনিধির সমন্বয়ে ভার্চুয়াল বৈঠক - .
‘ফিলিস্তীনে ইস্রাঈলের বর্বরচিত গণহত্যা : মুসলিম উম্মাহর করণীয়’ শীর্ষকসেমিনার (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
দায়িত্বশীল বৈঠক
অভিভাবক সমাবেশ
বন্যাত্রাণ বিতরণ (গঙ্গাচড়া, রংপুর-পশ্চিম; ধোবাউড়া, ময়মনসিংহ-উত্তর)
যুবসংঘ সেমিনার
সোনামণি কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪
আরও
আরও
.