মসজিদুল হারামে ইবাদতের সৌভাগ্য অর্জন একজন মুসলিমের বড় প্রাপ্তি। কিন্তু সেটি যদি হয় জীবনের বড় একটি সময় ধরে তাহ’লে তো কথাই নেই। এমন পরম সৌভাগ্য খুব অল্প মানুষের-ই হয়। তাদেরই একজন শায়খ আব্দুল ওয়াহহাব। যিনি তার জীবনের ৭০টি বছর মাসজিদুল হারামে ইবাদতে কাটিয়েছেন। এই মহান সৌভাগ্যবান মানুষটিই গত ২৫শে মে ১১৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। পরদিন বাদ আছর কা‘বা প্রাঙ্গনেই তাঁর জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় সঊদী বাদশাহর পুত্র সুলতান বিন সালমানসহ রাষ্ট্রের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাযা শেষে শায়খ আব্দুল ওয়াহহাবকে মক্কার আল-আদল কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে সঊদী আরবের বিশিষ্ট আলেমগণ গভীর শোক প্রকাশ করেছেন।

[আমরাও দুঃখিত ও মর্মাহত। আমরা তাঁর রূহের মাগফেরাত কামনা করছি (স.স.)]






হজ্জযাত্রীদের যাতায়াতে মক্কায় উড়ন্ত ট্যাক্সি চালুর পরিকল্পনা
এবার তিউনিসিয়ায় হিজাব নিষিদ্ধ!
মানবিক সহায়তা প্রদানে শীর্ষে তুরস্ক
রোহিঙ্গাদের নাগরিকত্ব অথবা নিজ ভূখন্ডে পৃথক রাষ্ট্র গঠন করার সুযোগ দিতে হবে - -ড. মাহাথির মুহাম্মাদ
মসজিদে হারামে পৃথিবীর সবচেয়ে বড় ছাতা স্থাপিত হয়েছে
গাম্বিয়াকে ইসলামী রাষ্ট্র ঘোষণা
মুসলিম জাহান
পাকিস্তানে নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ
মিসরের সাবেক প্রেসিডেন্ট মুরসির মৃত্যু
কাতারে ইস্রাঈলী হামলা : কেবল নিন্দা জানিয়ে ক্ষেপণাস্ত্র ঠেকানো সম্ভব নয় বললেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভাইকে কিডনী দিতে লটারী!
এক বৈঠকে সম্পূর্ণ কুরআন শোনালেন দৃষ্টিপ্রতিবন্ধী ফিলিস্তীনী নারী
আরও
আরও
.