স্বদেশী এক ব্যক্তিকে গুলি করে হত্যার দায়ে এক প্রিন্সের মৃত্যুদন্ড কার্যকর করেছে সঊদী আরব। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী রিয়াদে তিন বছর আগে বিবাদের সময় এক ব্যক্তিকে গুলি করে হত্যার দায়ে প্রিন্স তুর্কী বিন সঊদ আল-কবীরের মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে। তবে তা কিভাবে কার্যকর করা হয়েছে, তার বিস্তারিত বিবরণ জানানো হয়নি। যদিও অধিকাংশ সময় শিরশ্ছেদের মাধ্যমেই তা কার্যকর করা হয়। রাজপরিবারের কোন সদস্যের মৃত্যুদন্ড কার্যকর দেশটির  জন্য বিরল ঘটনা। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ শাস্তি বাস্তবায়ন দেশের প্রত্যেক নাগরিককে এই নিশ্চয়তা দেবে যে, নিরাপত্তা রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার প্রতিজ্ঞাবদ্ধ। উল্লেখ্য, চলতি বছর সঊদী আরবে প্রিন্স কবীরসহ ১৩৪ জনের মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে।







ফিলিস্তীনের গাযায় ইসরাঈলের পৈশাচিক বর্বরতা : নিশ্চুপ বিশ্ব নেতৃবৃন্দ
ত্বকী উছমানীর ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিন! - মুহতারাম আমীরে জামা‘আত[ইনকিলাব, ২৫ মার্চ, ২০১৯, পৃঃ ৮-এ প্রকাশিত]
মুসলিম জাহান
ফিলিস্তীনী রাষ্ট্রের স্বীকৃতি দিল জাতিসংঘের ১৪৬টি দেশ
মুসলিম জাহান
২০১৭ সালে বিশ্বের শীর্ষ ১০টি সামরিক শক্তিধর দেশের মধ্যে ৮ নম্বরে তুরস্ক
ক্যাপ্টেন ইব্রাহীম ত্রাওরে : আফ্রিকান নবজাগরণের অগ্রসেনানী
মুসলিম জাহান
খাদ্য সংকট : ক্ষুধার্ত সন্তানদের ঘুমের ওষুধ খাইয়ে রাখছেন আফগানরা
মালয়েশিয়ার রাজনীতিবিদ ও সরকারী কর্মকর্তাদের ফুল ও খাবার ছাড়া অন্য উপহার নেওয়া নিষিদ্ধ
এক বৈঠকে সম্পূর্ণ কুরআন শোনালেন দৃষ্টিপ্রতিবন্ধী ফিলিস্তীনী নারী
৮ মাসে প্রায় ৩ কোটি পর্যটকের তুরস্ক ভ্রমণ
আরও
আরও
.