-তুর্কী পররাষ্ট্র মন্ত্রণালয়

চীনে নিগৃহীত হয়ে যেসব সংখ্যালঘু উইঘুর মুসলমান অভিবাসী তুরস্কে আসবে তাদের জন্য তুরস্কের দরজা খোলা রয়েছে বলে গত ৩রা জুলাই শুক্রবার তুরস্ক অঙ্গীকার করেছে। তুর্কী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তানজু বিলজিক জানান আঙ্কারা সাংস্কৃতিক এবং ঐতিহাসিক বন্ড হিসেবে উইঘুর ভাইদের স্বাগত জানাতে প্রস্ত্তত। তাদের জন্য তুরস্কের দরজা সব সময় খোলা রয়েছে বলে এক সংবাদ সম্মেলনে তিনি জানান। চীনের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে রয়েছে প্রায় দুই কোটি উইঘুর মুসলমান। এর পশ্চিমে জিনজিয়াং প্রদেশে বসবাসকারী উইঘুরদের সাথে তুর্কীদের সাংস্কৃতিক ও ধর্মীয় বিষয়ে মিল রয়েছে, যা তুর্কিদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। সংখ্যালঘু উইঘুর মুসলমানদের উপর বহুদিন থেকে নানাবিধ অত্যাচার চালিয়ে আসছে চীন সরকার। প্রতিবছরের ন্যায় এবারও তাদের ছিয়াম রাখার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীনা কমিউনিস্ট সরকার।

[চীনা নাস্তিক্যবাদের বিরুদ্ধে ইসলামী নৈতিকতাবাদ নিঃসন্দেহে একটি অদমনীয় চ্যালেঞ্জ। আদর্শিকভাবে যাকে মুকাবিলা করার ক্ষমতা চীন সরকারের নেই। তাই পশুবৎ অত্যাচার চালিয়ে মুসলমানদের নিশ্চিহ্ন করতে চাচ্ছে। যা তাদের পক্ষে কখনই সম্ভব হবে না। বরং তাদের বড়ত্বের অহংকার অচিরেই শেষ হবে। যেমন শেষ হয়েছিল কা‘বা অভিযানকারী আবরাহা বাহিনী (স.স.)]







মুসলিম জাহান
মুসলিম বিশ্বে আবারো প্রশংসিত ইমরান খান
রোহিঙ্গাদের নাগরিকত্ব অথবা নিজ ভূখন্ডে পৃথক রাষ্ট্র গঠন করার সুযোগ দিতে হবে - -ড. মাহাথির মুহাম্মাদ
গৃহযুদ্ধে জর্জরিত সুদান : এ যেন প্রচারহীন এক গণহত্যার উপাখ্যান
ওমরাহ পালনে ৫০ লাখ মানুষ, করোনা হয়নি এক জনেরও
শিক্ষার সর্বস্তরে সহ-শিক্ষা নিষিদ্ধ করল তালেবান
হজ্জযাত্রীদের যাতায়াতে মক্কায় উড়ন্ত ট্যাক্সি চালুর পরিকল্পনা
ঘাস ও লতা-পাতা খেয়ে বাঁচার চেষ্টা সিরিয়ার মানুষের!
ফিলিস্তীনে ইসরাঈলী আগ্রাসনের প্রতিবাদে ইহুদীদের অংশগ্রহণ
কাতারে মওজুদ রয়েছে ১৩৮ বছরের প্রাকৃতিক গ্যাস
আল-আকছা রক্ষা আন্দোলনে কুরআনের যে শিক্ষিকা ৭ বছরে ২৮ বার গ্রেফতার হন
ভারতের কেরালায় জ্যামিতিক হারে বাড়ছে ইসলাম
আরও
আরও
.