যুদ্ধবিধ্বস্ত গাযা উপত্যকায় গত ৭ই অক্টোবর থেকে বর্বর ইস্রাঈলী হামলায় এখন পর্যন্ত এক হাযার মসজিদ ধ্বংস হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে। গাযার ওয়াকফ এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘এই মসজিদগুলো পুনর্নিমাণে প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার খরচ হবে’।

মন্ত্রণালয়ের মতে, সমুদ্রতীরবর্তী অঞ্চলে ইস্রাঈলী হামলায় শতাধিক ইমাম নিহত হয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, ইস্রাঈলী দখলদাররা কয়েক ডজন কবরস্থান ধ্বংস এবং কবর খনন অব্যাহত রেখেছে। এগুলোর পবিত্রতা লঙ্ঘন করছে এবং লাশ চুরি করছে। এটি আন্তর্জাতিক সনদ এবং মানবাধিকারের প্রতি স্পষ্ট চ্যালেঞ্জ। এছাড়া জাতিসংঘের মতে, ইস্রাঈলী হামলার ফলে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাযার ৮৫ শতাংশ বাসিন্দা অভ্যন্তরীণভাবে বাস্ত্তচ্যুত হয়েছে। এ অঞ্চলের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।






১৯ কোটি বছর আগের পাথরে লেখা ‘বিসমিল্লাহ’!
মালদ্বীপের সাবেক ইসলাম বিষয়ক মন্ত্রী ড. আব্দুল মজীদ আব্দুল বারীর মৃত্যু
কাতারে মওজুদ রয়েছে ১৩৮ বছরের প্রাকৃতিক গ্যাস
১০ ভারতীয়ের প্রাণ রক্ষা করলেন এক পাকিস্তানী
মক্কায় তৈরী হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় হোটেল
মুসলিম জাহান
মালয়েশিয়ায় রামাযান মাস : পণ্যমূল্য বৃদ্ধির পরিবর্তে কমানোর প্রতিযোগিতা
তুরস্কের একটি মসজিদে জামা‘আতের সাথে ফজরের ছালাত আদায়ের জন্য শিশু-কিশোরদের বিশেষ পুরস্কার!
মুসলিম জাহান
মুসলিম জাহান
মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ : ক্ষুব্ধ ইস্রাঈল, হতাশ যুক্তরাষ্ট্র (সঊদী আরব-ইরান সম্পর্ক পুনঃস্থাপন ও ইয়ামন যুদ্ধ বন্ধের আলোচনা শুরু)
মুসলিম ঐতিহ্যের দেশ আজারবাইজান
আরও
আরও
.