মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস বলেছেন, তিনি আগামী ২০ বছরের মধ্যে তাঁর সম্পদের ৯৯ শতাংশ দান করে দিবেন। তিনি জানান, তিনি তাঁর ফাউন্ডেশনের মাধ্যমে দান বাড়াবেন। এ ব্যাপারে বিশ্বের অন্যতম এই ধনকুবের সম্প্রতি এক ব্লগ পোস্টে লিখেছেন, তাঁর নামে থাকা ফাউন্ডেশন ইতিমধ্যেই স্বাস্থ্য ও উন্নয়ন প্রকল্পে ১০ হাযার কোটি মার্কিন ডলার ব্যয় করেছে। তিনি আশা করছেন, আগামী দুই দশকে এই ফাউন্ডেশন আরও ২০ হাযার কোটি ডলার খরচ করবে। তিনি উল্লেখ করেছেন, ‘যে ব্যক্তি ধনী অবস্থায় মারা যান, তিনি গ্লানিকর অবস্থায় মারা যান। বরং ধনী ব্যক্তিদের দায়িত্ব তাঁদের সম্পদ সমাজে ফিরিয়ে দেওয়া’।

ইতিপূর্বে তিনি দীর্ঘমেয়াদে তার দাতব্য কাজ অব্যাহত রাখার পরিকল্পনা করলেও এখন তিনি আগামী ২০ বছরের মধ্যে সব অর্থ ব্যয় করার পরিকল্পনা হাতে নিয়েছেন। তার মতে, ২০ বছর পর আরও অনেক ধনী ব্যক্তি আসবেন, যাঁরা ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো আরও ভালোভাবে মোকাবিলা করতে পারবেন। তিনি বলেন, আমরা যদি ফাউন্ডেশনকে স্থায়ী করার চিন্তা না করি, তাহ’লে এখন অনেক বেশী খরচ করতে পারব।

[গাযা ও সুদানসহ বিশ্বের দুর্ভিক্ষ কবলিত দেশগুলিতে এই অর্থ ব্যয়ের আহবান জানাচ্ছি। সর্বোপরি পরাশক্তিগুলির অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করা এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় উক্ত দান ব্যয়িত হৌক আমরা সেটাই কামনা করি (স.স.)।]







সুইডেনে শ্রেণীকক্ষে কম্পিউটার স্ক্রিন নিষিদ্ধ হচ্ছে
ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বিশ্বের বাস্ত্তহারাদের সংখ্যা
২০০১ থেকে মধ্যপ্রাচ্য ও এশিয়ায় যুদ্ধে ৫৬০ হাযার কোটি ডলার ব্যয় করেছে যুক্তরাষ্ট্র
শূকরের মাংস, মদ ও গাঁজা খেয়ে ধর্মনিরপেক্ষতার কথা যারা বলেন, তারা পারভারটেড - -প্রধানমন্ত্রী
সড়ক হয়ে উঠছে প্রাণঘাতী
বরগুনার ১১৭ কেজি ওযনের মিষ্টি কুমড়া বিক্রি হ’ল বরিশালে
মাদক মামলায় হাইকোর্টের যুগান্তকারী রায়
১৮ বছর বয়সোর্ধ্ব ভারতীয় ইচ্ছামত ধর্ম গ্রহণ করতে পারবে
যানজট কমানোর আইডিয়া দিলেই ১৬ লাখ টাকা বৃত্তি
পেঁয়াজ আবাদে গবেষকদের সফলতা (উৎপাদন বাড়বে হেক্টর প্রতি ৭০ শতাংশ পর্যন্ত)
পার্বত্য চট্টগ্রাম ভারতের অবিচ্ছেদ্য অংশ!
মরা পদ্মার বুকে চাষাবাদ
আরও
আরও
.