জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গিয়ে নিউইয়র্কের ইসলামিক কালচারাল সেন্টারে জুম‘আর খুৎবা ও জামা‘আতে ইমামতি করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম। জুম‘আর পূর্বে সেখানে কুরআন তেলাওয়াত ও আযান প্রদান করেন বাংলাদেশের ক্বারী শায়েখ আহমাদ বিন ইউসুফ।

আট শতাধিক মুছল­ীর সামনে প্রদত্ত খুৎবায় আনোয়ার ইব্রাহীম তার দেশের একটি বহুজাতিক এবং বহু-ধর্মীয় সমাজ পরিচালনার অভিজ্ঞতা বর্ণনা করেন। তিনি বলেন, আমাদের পরস্পরের জন্য শান্তি ও সম্প্রীতির সাথে বসবাস করা গুরুত্বপূর্ণ। আমরা সর্বদা বোঝাপড়া, সহনশীলতা এবং অন্যদের সংস্কৃতি ও ধর্ম বোঝার প্রয়োজনীয়তা প্রচার করার চেষ্টা করি।

তিনি বলেন, যখন বিভিন্ন দেশে কুরআন পোড়ানোর ঘটনা ঘটছিল, তখন মালয়েশিয়া পবিত্র কুরআনের ১০ লাখ কপি ছাপিয়েছে। এরপর আমরা ১৫ হাযার কপি সুইডেনে পাঠিয়েছি, যেন তারা কুরআন দেখে, তা নিয়ে চিন্তা-গবেষণা করে এবং অজ্ঞতার কারণে সংঘাত না করে।

ছালাত শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় এন্ড্রু ভিনালস নামে স্প্যানিশ এক নাগরিক তাঁর হাতে ইসলাম গ্রহণ করেন।






মুসলিম জাহান
সঊদী আরবের পরবর্তী শাসক হিসাবে পুত্র মুহাম্মাদকে যুবরাজ ঘোষণা করলেন বাদশাহ সালমান
১০ লাখ বই নিয়ে যাত্রা শুরু করল ইস্তান্বুল মেদেনিয়েট বিশ্ববিদ্যালয় পাঠাগার
গাযার পরিস্থিতি ভয়াবহ ও অমানবিক, শতভাগ অধিবাসী দুর্ভিক্ষের ঝুঁকিতে : জাতিসংঘ
পাকিস্তানে দাড়ির স্টাইল নিষিদ্ধ করে প্রস্তাব পাস
তালেবানদের প্রশংসায় পঞ্চমুখ আফগান ফেরত ভারতীয় শিক্ষক
সঊদী আরবে এবার মিলল হোয়াইট গোল্ড লিথিয়াম
মুসলিম জাহান
ভারত-পাকিস্তান পারমাণবিক যুদ্ধ হলে সাড়ে ১২ কোটি মানুষ নিহত হতে পারে
সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সঊদী আরবের নেতৃত্বে নতুন সামরিক জোট গঠন
কাতারে কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশী হাফেযদের জয়জয়কার
আফগানিস্তানকে পুরোপুরি বদলে দেওয়ায় তালেবান সরকারের প্রশংসায় ব্রিটিশ এমপি
আরও
আরও
.