বাবরী মসজিদ ভাঙায় অংশ নিয়ে পরবর্তীতে ইসলাম গ্রহণ করা নওমুসলিম মুহাম্মাদ আমের ওরফে বলবীর সিং মারা গিয়েছেন। গত ২৩শে জুলাই শুক্রবার হায়দারাবাদ প্রদেশের তেলাঙ্গানার ভাড়া বাসায় তার সন্দেহজনক মৃত্যুর খবর পাওয়া যায়।

জানা যায়, আমেরের ভাড়া বাসা থেকে দুর্গন্ধ বের হওয়ার পর স্থানীয়রা পুলিশকে খবর দেয়। তারপর পুলিশ তার লাশ উদ্ধার করে। পুলিশের বক্তব্য, পরিবারের সদস্যদের কাছ থেকে তাঁর মৃত্যুর ব্যাপারে সন্দেহের কোনও অভিযোগ পেলে পুলিশ তদন্ত করবে।

১৯৯২ সালের ৬ ডিসেম্বর যে শিবসেনা কর্মী বলবীর শিং মসজিদের মাথায় উঠে প্রথম শাবল মেরেছিল, সে ও তার সাথী যোগেন্দ্রপাল পরে মুসলমান হয়ে যায়। বলবীরের পিতা দৌলতরাম তাকে বাড়ীতে ঢুকতে দেননি এবং ছেলের এই অপকর্মের দুঃখেই তিনি অল্প দিনের মধ্যে মৃত্যুবরণ করেন। অথচ বলবীরের শাবলে ভাঙ্গা দু’টি ইট, যা সে সাথে করে নিয়ে এসেছিল, পানিপথের শিবসেনা অফিসে সে দু’টিকে সাদরে সাজিয়ে রাখা হয়।

উল্লেখ্য যে, বলবীর সিং ১৯৯৩ সালে প্রখ্যাত ভারতীয় দাঈ মাওলানা কলীম সিদ্দীক্বীর নিকট ইসলাম গ্রহণ করেন। তখন থেকে ২০১৭ সাল পর্যন্ত উত্তর প্রদেশের প্রায় শ’খানেক ভেঙ্গে পড়া মসজিদ মেরামত করেছেন।

[আমরা তাঁর রূহের মাগফেরাত কামনা করছি (স.স.)]।






ফেসবুকে সবচেয়ে বেশী সময় দিচ্ছেন বাংলাদেশীরা
একটি পুলিশী বার্তায় মাদক ছেড়ে সুপথে হাযারো মাদক ব্যবসায়ী
রামাযানে এক টাকা লাভে পণ্য বিক্রি!
লন্ডনে সমকামিতা শিক্ষার প্রতিবাদ অভিভাবকদের
রোহিঙ্গা হত্যাযজ্ঞে অংশগ্রহণকারী মিয়ানমারের চার সেনার স্বীকারোক্তি : যাকে দেখবে, গুলি করবে
বেসরকারী খাতের সম্পৃক্ততায় বদলে গেছে চট্টগ্রাম বন্দর
দেনমোহর আদায়ে হজ্জ পালন করলেন ইতালীয় দম্পতি
২০২১ সালের মধ্যে ভারত থেকে সকল মুসলিম ও খ্রিস্টান ধর্মালম্বী সম্পূর্ণ মুছে যাবে!
স্বদেশ-বিদেশ
৭৩ বছর বয়সে যমজ সন্তান জন্ম দিলেন ভারতীয় নারী
৮২ জন চিকিৎসকের ১০ ঘণ্টাব্যাপী অপারেশন (আলাদা জীবন পেল জোড়া লাগানো দুই শিশু)
২০০১ থেকে মধ্যপ্রাচ্য ও এশিয়ায় যুদ্ধে ৫৬০ হাযার কোটি ডলার ব্যয় করেছে যুক্তরাষ্ট্র
আরও
আরও
.