বেশ কিছু প্রবিধান আরোপ ও প্রযুক্তির ব্যবহার করে সম্প্রতি বাতাস অনেকটাই দূষণমুক্ত করে নিয়ে এসেছে ইউরোপ। তবে এখনো বছরে ইউরোপে গড়ে ৫ লাখ মানুষের অকাল মৃত্যু হয়। গত ২৯শে অক্টোবর সোমবার প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে ইউরোপিয়ান এনভায়রনমেন্ট এজেন্সি (ইইএ) বায়ু দূষণকে ‘অদৃশ্য ঘাতক’ বলে উল্লেখ করে। কোপেনহেগেনভিত্তিক সংস্থাটি জানায়, বাতাসে ‘পিএম ২.৫’ নামের খুব ছোট বিষাক্ত কণার উপস্থিতির কারণে ২০১৫ সালে প্রায় ৫ লাখ ইউরোপীয় মারা গেছেন। তবে ১৯৯০ সালের তুলনায় এই অকালমৃত্যু অর্ধেকে নেমে এসেছে বলে জানিয়েছে ইইএ।

ইইএ’র গবেষণা প্রকাশের দিনই বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বায়ু দূষণ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেই গবেষণাতেও একই রকমের ফল দেখা গেছে। জাতিসংঘের সংস্থাটি বলছে, ২০১৬ সালে সারাবিশ্বে ৫ লাখ ৪৩ হাযার শিশু (বয়স ৫ বছরের নীচে) বায়ু দূষণের কারণে মারা গেছে। তবে গরীব দেশগুলোতে শিশুরা বেশী ঝুঁকির মধ্যে আছে বলে জানিয়েছে সংস্থাটি।







প্রতি বছর দেশে কোটি টনেরও বেশী খাবার অপচয় হয়!
মুহাম্মদ (ছাঃ)-এর অবমাননা মত প্রকাশের স্বাধীনতা নয় ইউরোপীয় মানবাধিকার আদালতের রায়
জাতীয় সংসদের ব্যতিক্রমধর্মী বাজেট বক্তব্য পেশ করলেন অর্থমন্ত্রী
২৫ বছরের মধ্যে বিয়ে না করলে শাস্তি
বছরে বিশ্বে কয়েক হাযার কোটি ডলার ঘুষ লেনদেন
ক্যাথলিক চার্চে যৌন নিপীড়নের শিকার ৪৪৪০ শিশু
ভারতে ৯৫ শতাংশ গরুর গোশত ব্যবসায়ী হিন্দু এবং সেখানে একজন মুসলিমের চেয়ে একটি গরু বেশী সুরক্ষিত
১০৬ ভাষায় দক্ষ ৮ বছরের শিশু
মানুষের শেখা উচিত কুকুরের কাছ থেকে
পশ্চিমবঙ্গের সমান বড় ভূখন্ড পাচ্ছে বাংলাদেশ, এ যেন দক্ষিণ তালপট্টির জবাব!
দক্ষিণ এশিয়ার প্রথম রোবটিক রেস্টুরেন্ট বানালো নেপাল
ভারতের আসামের বিজেপি বিধায়কের মন্তব্য (স্বাধীনতার পরই বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা উচিত ছিল)
আরও
আরও
.