ভাবনচুর, জলঢাকা, নীলফামারী ৭ই জুলাই শুক্রবার : অদ্য সকাল ১০-টায় যেলার জলঢাকা উপযেলাধীন ভাবনচুর বাজার শাহী আহলেহাদীছ জামে মসজিদে আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ নীলফামারী-পূর্ব সাংগঠনিক যেলার উদ্যোগে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। অত্র মসজিদ কমিটির সভাপতি মুহাম্মাদ নূর বক্সের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইজতেমায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ও মাসিক আত-তাহরীকের সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম ও ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। অন্যান্যের বক্তব্য প্রদান করেন যেলা ‘যুবসংঘ’-এর সাবেক সভাপতি আশরাফ আলী ও সহ-সভাপতি রূহুল আমীন। অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় মেহমান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব অত্র মসজিদে এবং ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম তিলাই বায়তুস সালাম আহলেহাদীছ জামে মসজিদে জুম‘আর খুৎবা প্রদান করেন।

একইদিন বাদ আছর কেন্দ্রীয় মেহমানদ্বয় অত্র উপযেলার শৌলমারী আদর্শ বাজার বায়তুল কাদীম সালাফিইয়াহ জামে মসজিদে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন। অত্র মসজিদ কমিটির সভাপতি মুহাম্মাদ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক আব্দুল জলীল, যেলা ‘যুবসংঘ’-এর সাবেক সভাপতি আব্দুল কুদ্দূস ও বর্তমান সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। অনুষ্ঠান শেষে কৈমারী আহলেহাদীছ জামে মসজিদে মাগরিবের ছালাত আদায় করে মুছল্লীদের উদ্দেশ্যে বক্তব্য পেশ করেন কেন্দ্রীয় মেহমান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব।

উল্লেখ্য, মেহমানদ্বয় সকালে যেলার সাবেক সভাপতি মুহাম্মাদ সিরাজুল ইসলামের কবর যেয়ারত করেন। অতঃপর রাজশাহী ফেরার পথে অসুস্থ যেলা সভাপতি জনাব মুহাম্মাদ মুকীমুদ্দীনকে দেখতে তার বাসভবনে যান এবং তার রোগমুক্তির জন্য দো‘আ করেন।







দাখিল পরীক্ষা ২০২৫-এর ফলাফল (মারকায সংবাদ); দারুলহাদীছ আহমাদিয়া সালাফিইয়াহ, বাঁকাল, সাতক্ষীরা :
যুবসংঘ (কর্মী প্রশিক্ষণ)
সার্বিক জীবনে তাওহীদ প্রতিষ্ঠা করুন! (যেলা সম্মেলন : নওগাঁ ২০২৩) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মারকায সংবাদ (কুল্লিয়া-র ক্লাস শুরু)
বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ (শিক্ষা সফর ২০২০)
মৃত্যু সংবাদ
সম্মেলনে গৃহীত প্রস্তাব সমূহ : (বার্ষিক কর্মী সম্মেলন ২০২৪)
ইবতেদায়ী ও জেডিসিতে বৃত্তি প্রাপ্তি
মাওলানা শিহাবুদ্দীন মাদানীর মৃত্যু
ইসলামের দেয়া সমাজ পরিবর্তনের স্থায়ী কর্মসূচী অনুসরণ করুন - -আমীরে জামা‘আত
মারকায সংবাদ
যেলা সম্মেলন : সাতক্ষীরা (হে মানুষ! তোমাকে তোমার সৃষ্টিকর্তা আল্লাহর নিকট ফিরে যেতে হবে )
আরও
আরও
.