প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, তা করতে ভারত সরকারকে অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। গত ১৮ই আগস্ট চট্টগ্রাম শহরের জেএম সেন হলে জন্মাষ্টমী অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রী বলেন, আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। শেখ হাসিনা আমাদের আদর্শ। তাকে টিকিয়ে রাখতে পারলে আমাদের দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাবে এবং সত্যিকারের অসাম্প্রদায়িক একটা দেশ হবে। সেজন্য শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারত সরকারকে সেটা করার অনুরোধ করেছি’।

তিনি আরও বলেন, ‘আমি বলেছি, শেখ হাসিনা আছেন বলেই ভারতের যথেষ্ট মঙ্গল হচ্ছে। বর্ডারে অতিরিক্ত খরচ করতে হয় না। আর আমাদের উন্নতি হচ্ছে বলে ২৮ লাখ লোক ভারতে বেড়াতে গেছে। প্রায় কয়েক লাখ ভারতীয় লোক আমাদের দেশে কাজ করে। এটি সম্ভব হয়েছে আমাদের এই সোনালী অধ্যায় হওয়ায়। তিনি বলেন, দুই দেশেরই রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। এটি সম্ভব যদি শেখ হাসিনার সরকারকে সমর্থন দেয় ভারত।

[তাহ’লে কি দেশবাসীর ভোটে নয়, বরং ভারতের দয়ায় শেখ হাসিনা ক্ষমতায় আছেন? মন্তব্য নিষ্প্রয়োজন (স.স.)]।






অনলাইনে ঋণ প্রদানের সর্বনাশা ফাঁদ!
আবারো ঘুষ ও দুর্নীতির দায়ে চীনের দুই সাবেক প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদন্ড
দেশে দেশে মেট্রোরেল
কলম্বিয়ায় ৫০ বছরের যুদ্ধের অবসান ঘোষণা
২০২২ সালে ক্যান্সারে মৃত্যু হয়েছে প্রায় ১ কোটি মানুষের (২০৫০ সালের মধ্যে ক্যান্সার বাড়বে ৭৭ শতাংশ!)
প্রধানমন্ত্রীর ভারত সফরের মধ্যেই বাংলাদেশ নিয়ে বিতর্কিত মন্তব্য আসামের মুখ্যমন্ত্রীর
২০১৮ মানবাধিকার লঙ্ঘনের বছর
এবার পঙ্গপাল ধেয়ে আসছে বাংলাদেশের দিকে!
করোনার ওষুধ তৈরী প্রকল্পে মুসলিম বিজ্ঞানীকে প্রধান করলেন ট্রাম্প
পর্যবেক্ষণ সমূহের সার-সংক্ষেপ
স্বদেশ-বিদেশ
পশুর নাড়ি-ভুঁড়ি রফতানী করে বছরে আয় ৩২০ কোটি টাকা
আরও
আরও
.