জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ‘কৃষক শ্রমিক জনতা লীগে’র সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) বলেছেন, বাংলাদেশের বিগত ২০১৪ সালের ভোটারবিহীন নির্বাচনে ভারত সুজাতা সিংয়ের মাধ্যমে উলঙ্গ হস্তক্ষেপ করে অন্যায় ও অনৈতিক কাজ করেছে। বাংলাদেশের জনগণ এবং ভারতের জনগণ কেউই এই বিষয়টি ভালোভাবে নেয়নি। এতে বেশী ক্ষতি হয়েছে তৎকালীন ভারতের কংগ্রেস সরকারেরই। আমরা ভারতের সাথে বন্ধুত্ব চাই, দাসত্ব নয় এবং দুই দেশের মধ্যে এই বন্ধুত্বও হ’তে হবে অবশ্যই সমমর্যাদার ভিত্তিতে এবং সেটা কোনভাবেই আমাদের জাতীয় স্বার্থকে বিকিয়ে নয়। ১৪ই নভেম্বর বুধবার দৈনিক ইনকিলাবকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে বঙ্গবীর কাদের সিদ্দিকী এসব কথা বলেন। সাক্ষাৎকারে হেফাজতে ইসলাম, জাতীয় ঐক্যফ্রন্ট ও জাতীয় নির্বাচন ইস্যুতেও বিভিন্ন প্রশ্নের অত্যন্ত খোলামেলা জবাব দিয়েছেন তিনি। ২০১৩ সালের ৫ই মে ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে পুলিশের হামলায় অগনিত হেফাজত কর্মীর নিহত হওয়ার বিষয়টি বেমালুম ভুলে গিয়ে কওমী সনদের স্বীকৃতি পেয়ে গত ৪ঠা নভেম্বর ঢাকায় শোকরানা মহফিল ডাকা এবং সেখানে প্রধানমন্ত্রীকে ‘কওমী জননী’ উপাধি দেওয়া বিষয়ে কটাক্ষ করে তিনি বলেন, শাপলার রক্ত আল্লামা শফি ভুলে গেলেও জনগণ তা ভোলেনি।

[দুনিয়া লাভের জন্য দ্বীন বিক্রি করা আলেমদের চরিত্র হওয়া ঠিক নয়। এতে পুরা আলেম সমাজকে তারা অপমান করেছেন। এর তিক্ত ফল তারা দুনিয়াতেই আস্বাদন করবেন। আমরা আলেম সমাজকে স্ব মর্যাদায় অবিচল থাকার আহবান জানাই (স.স.)]






ভালোবাসায় সাপও প্রাণ দেয়!
বায়ুদূষণে বুদ্ধিমত্তা হ্রাস পায়
বিশ্বের ৬টি দেশে কোন বিমানবন্দর নেই
ইসলাম প্রচারে এগিয়ে নিউজিল্যান্ডের মুসলিমরা
মৃত্যুর পরও মুসলিমরা বৈষম্যের শিকার ফ্রান্সে
ইউজিসি বিলুপ্ত করে গঠিত হচ্ছে শক্তিশালী বাংলাদেশ উচ্চশিক্ষা কমিশন
বন্দিশিবিরে ১০ লাখ মুসলমানকে আটকে রেখেছে চীন : যুক্তরাষ্ট্র
দেশে প্রতিদিন ক্যান্সারে মারা যায় ২৭৩ জন
সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশীদের সবাই অপরাধী : বিএসএফ মহাপরিচালক
কেরাণীগঞ্জে এশিয়ার বৃহত্তম ও সর্বাধুনিক কারাগার উদ্বোধন
মুহাম্মদ (ছাঃ)-এর অবমাননা মত প্রকাশের স্বাধীনতা নয় ইউরোপীয় মানবাধিকার আদালতের রায়
বাবরী মসজিদ ধ্বংসে প্রথম অংশ নেওয়া বলবীর সিং নওমুসলিম মুহাম্মাদ আমের-এর মৃত্যু
আরও
আরও
.